মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে নোংরা রাজনীতি করছে, ফিরহাদ
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে নোংরা রাজনীতি করছে। যদি মতুয়ারা ভারতের নাগরিক নন তবে কি ভাবে মতুয়া সম্প্রদায় থেকে একজন প্রতিনীধি বছরের পর বছর সংসদে সাংসদ হিসেবে প্রতিনিধিত্ব করছেন। লোকসভা নির্বাচনের আগে মতুয়া সহ রাজ্যের সব মানুষ কে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট পেয়েছিলো বিজেপি। দলের ভেতর থেকে কিছু গদ্দার বিজেপি কে সাহায্য করেছে।
শুভেন্দু, রাজীব,এখন তৃণমূলে নেই,মমতার সাথে বেইমানি বাংলার মানুষ মেনে নেবে না। আসন্ন বিধান সভা নির্বাচনে দুই গদ্দার কে বাংলার মানুষ বুঝিয়ে দেবে। এদিন সভা থেকে মুর্শিদাবাদের মীরজাফর বলে আক্রমণ করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী কে। রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন যেদিন অধীর চৌধুরী সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে সেদিন থেকেই মুর্শিদাবাদের মানুষ রাজনৈতিক ভাবে প্রত্যাখান করেছে। মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের উন্নয়নের জন্য বছরের-পর-বছর অধীর চৌধুরী কে ভোটে জিটিএ দিল্লিতে সাংসদ পাঠিয়েছিল সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ অধীর চৌধুরী।
যে কংগ্রেস কর্মীরা সিপিএমের হাতে দিনের-পর-দিন মার খেয়ে খুন হয়ে কংগ্রেস দল করেছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে অধীর চৌধুরী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে একইভাবে তার উন্নয়নে কর্মযজ্ঞ চালিয়ে গেছেন। উওরবঙে আমাদের ফল খারাপ হয়েছিলো লোকসভা নির্বাচনে, তারপরে ও মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত ভরে উন্নয়ন দিয়েছেন উওরবঙ কে।মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ২১ সালের বিধান সভার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে রাজ্যের শাসন ভার তুলে দেবে।

Post a Comment