শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি স্থল বন্দরে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্রে করে দুই পক্ষের সংঘর্ষে ধুন্ধুমার
দি নিউজ লায়নঃ শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্থল বন্দরে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্রে করে দুই পক্ষের সংঘর্ষে ধুন্ধুমার। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। কয়েক রাউন্ড শূন্যে গুলি ছোড়ার অভিযোগ নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শেষে উত্তরকন্যায় থাকাকালীন এই ধরনের ঘটনায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যায়কে প্রশ্রয় নয় সাফ দলীয় নেতৃত্বদের নির্দেশ মুখ্যমন্ত্রীর বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে। এদিন শিলিগুড়ি নিউ জলাপাইগুড়ি এলাকা সংলগ্ন স্থলবন্দরের গেটের সামনে ধর্ণায় বসে এনজেপি এলাকার নেতা প্রসেনজিৎ রায়ের নেতৃত্বে শ্রমিক সংগঠনের সদস্যরা। কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থল বন্দরের দপ্তরে ঢুকে ভাঙচুর চালানো হয়।
স্থল বন্দরের ডিরেক্টর শাহ আলম পুলিশকে অভিযোগ করে বলেন বিক্ষোভকারীরা স্থলবন্দরের ভেতরে ঢুকে হামলা চালায়। দপ্তরের আসবাবপত্র, জানালার কাঁচ ভেঙে ফেলা হয়, দরকারি নথিপত্র লুটপাট চালানো হয়। এমনকি দপ্তরের কর্মীদের ওপর ইট পাথর ছুড়ে হামলা চালায় তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বসে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। বাপি পাল নামে এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে দলীয় সূত্রে খবর ঘটনার পরই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইএনটিটিইউসি ডাবগ্রাম ফুলবাড়ির সভাপতির পদ থেকে প্রসেনজিৎ রায়কে সত্ত্বর সরিয়ে দেওয়ার পাশাপাশি দল থেকে তাঁকে বহিষ্কারের করা হতে পারে তা নিয়েও চূড়ান্ত আলোচনা করেছেন তৃণমূল নেতৃত্বরা। অন্যদিকে আইএনটিটিইউসির ডাবগ্রাম ফুলবাড়ির সভাপতি পদে থাকা প্রসেনজিৎ রায়ের নেতৃত্বে এই বিক্ষোভ চলে, তিনি বলেন আমরা শ্রমিকদের নিযুক্তির দাবিতে বন্দরের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলাম। সেসময় বন্দরের ভেতর থেকে নিরাপত্তারক্ষী ছয় সাত রাউন্ড শূন্যে গুলি চালায় ও ভেতর থেকে একদল শ্রমিক বাইরে বেরিয়ে এসে আমাদের ওপর হামলা করে।

Post a Comment