ঝাড়গ্রামে হায়নার আক্রমণে জখম ৮ - The News Lion

ঝাড়গ্রামে হায়নার আক্রমণে জখম ৮

 


দি নিউজ লায়নঃ      বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ও বেলিয়াবেড়া থানা এলাকায় দাপিয়ে বেড়ায় স্থানীয় জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি পূর্ণবয়স্ক হায়না। ওই হায়নার আক্রমণে সাঁকরাইল থানার ডাহিপাল গ্রামের তিন জন পুরুষ ও একজন মহিলা গুরুতর জখম হয় তাদের   কে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।




 ওই গ্রামের পাশের এলাকা বেলিয়াবেড়া থানার রামচন্দ্রপুর গ্রামে এক নাবালিকা মেয়ে কে হায়না টি আক্রমণ করে,এরপর স্থানীয় বাঘাগেড়িয়া গ্রামের এক জন কে সে আক্রমণ করে,এরপর বালিপাল  এলাকায় লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়,যার ফলে দুই জন গুরুতর ভাবে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের দুইজনকে ঝাড়গ্রাম সুপার  স্পেশালিটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে ।


ওই ঘটনার পর আতঙ্কিত গ্রামবাসীরা হায়নাটিকে তাড়া করে ডাহিপাল ও রামচন্দ্রপুর গ্রামের মাঝে থাকা কুয়ারি খালের উপর ফেলে  হায়না টিকে পিটিয়ে মেরে দেয়। গ্রামবাসীদের আশঙ্কা স্থানীয় জঙ্গলে আরো  হায়না রয়েছে। যার ফলে আতঙ্কের মধ্যে  রয়েছেন ওই দুটি থানার কুয়ারি খাল সংলগ্ন গ্রামের গ্রামবাসীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.