ঝাড়গ্রামের জন সমুদ্রে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন পার্থ চট্টোপাধ্যায়
দি নিউজ লায়নঃ শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরের জামদা সার্কাস ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। ওই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ,তৃণমূল কংগ্রেসের এসটি সেলের রাজ্য সভাপতি দেবু টুডু, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু, বিধায়ক চূড়ামণি মাহাতো, ঝাড়গাম পৌরসভার প্রশাসক প্রশান্ত রায়, তৃণমূল কংগ্রেসের কো অডিনেটর উজ্জ্বল দত্ত ও অজিত মাহাতো, সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
ঝাড়গ্রাম এর জনসমুদ্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তীব্র ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকার সবকিছু কে বিক্রি করে দিচ্ছে, ওরা সারাদেশের সর্বনাশ করে চলেছে ।আগামী দিনে দেশের মানুষ ওদের প্রত্যাখ্যান করবে। তিনি বলেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ঝাড়গ্রাম জেলার উন্নয়নে অনেক কাজ হয়েছে। যা এর আগে কোনও দিন হয়নি। তা সত্ত্বেও বিজেপি মানুষকে ভুল বুঝাচ্ছে। জঙ্গলমহলের মানুষ বিজেপির পাশে আর নেই তারা বিজেপির ছলচাতুরি বুঝতে পেরেছে তাই জেপি নাড্ডার মত বিজেপির সর্বভারতীয় সভাপতির সমাবেশে মানুষ সামিল হয়নি। তা থেকে প্রমাণ হয় যে ওদের জঙ্গলমহলের মানুষ আর চায় নি।
এটা লোকসভা নির্বাচন নয় এটা বিধানসভা নির্বাচন। তাই যেভাবে মানুষের ঢল নেমেছে ঝাড়গ্রামের সভায় তা প্রমাণ করছে যে বাংলায় তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। তিনি তার ভাষণে রাজ্য সরকারের একাধিক সাফল্যের কথা তুলে ধরেন। সেইসঙ্গে জঙ্গলমহলের কি ছিল বর্তমানে কি হয়েছে তাও তিনি তার ভাষণে বিস্তারিতভাবে বলেন ।সেই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারীর নাম না করে তাকেও তীব্র ভাষায় কটাক্ষ করেন। তিনি বলেন দলে থেকে খেয়ে পরে বড় হয়ে এখন দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন অন্য দলে গিয়ে কেউ কেউ। তাদেরকে বাংলার মানুষ উপযুক্ত জবাব দেওয়ার জন্য এখন থেকে তৈরি রয়েছেন। তিনি বলেন আপনারা বিজেপির হুমকি কে ভয় পাবেন না ।
আপনাদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের ঝুঁকি নিয়ে একসময় জঙ্গলমহলের অত্যাচারিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন ।আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে। তিনি তার ভাষণে আরো বলেন যে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বাংলাকে বঞ্চনা করে চলেছে। তা সত্ত্বেও বাংলার উন্নয়নের কোনো ত্রুটি নেই। সমস্ত কাজ করে দেওয়া সম্ভব হয়নি, কিছু কাজ বাকি রয়েছে, আগামী দিনে সেই সব কাজ করা হবে ।কিন্তু কেন্দ্র সরকার দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি কে বিক্রি করে দিচ্ছে। কৃষকদের দাবি মেনে কৃষি বিল বাতিল না করে কৃষকদের বন্ধু সাজার চেষ্টা করছে। এরা শুধু দেশটাকে বিক্রি করার জন্য ক্ষমতায় এসেছে। রেল বিক্রি করছে জীবন বীমা কে বিক্রি করছে সহ একাধিক লাভ জনক সংস্থা কে এরা বিক্রি করছে। তাই এদের বিরুদ্ধে তিনি সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Post a Comment