দুদিনের চতুর্থ আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হল - The News Lion

দুদিনের চতুর্থ আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হল

 


দি নিউজ লায়নঃ          দুদিনের চতুর্থ আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক সূচনা হল কোচবিহারে। শুক্রবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে চলচ্চিত্র উৎসবের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উত্তরবঙ্গ ছাড়াও প্রতিবেশী রাজ্য অসম, বাংলাদেশ ও নেপাল থেকে রাজবংশী সিনেমার নির্মাতা, অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। 


উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী রাজবংশী ভাষা ও সংস্কৃতির উন্নয়নে কাজ করে চলেছেন। এখানে ভাষা একাদেমি হয়েছে, রাজবংশী উন্নয়ন বোর্ড হয়েছে। ২০০ প্রাথমিক স্কুলের অনুমোদন হয়েছে, যেখানে রাজবংশী ভাষায় পঠন পাঠন করানো হবে। আরও বহু কাজ মুখ্যমন্ত্রী করেছেন। 


আমিও আজ রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যালের এই সূচনা অনুষ্ঠানে থাকতে পেরে গর্বিত মনে করছি।” আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যালের সম্পাদক রতন বর্মা বলেন, “উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক সম্পদ রয়েছে, সেগুলো নিয়ে স্থানীয় কলাকুশলীদের মাধ্যমে সিনেমা তৈরির পাশাপাশি এখানকার ভাষা ও সংস্কৃতির উন্নয়নের জন্যই আমাদের এই চলচিত্র উৎসব।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.