তৃণমূলে যোগ দেওয়ায় বহিরাগত দুষ্কৃতীদের এনে বোমা-গুলি তির মেরে জমি দখলের অভিযোগ - The News Lion

তৃণমূলে যোগ দেওয়ায় বহিরাগত দুষ্কৃতীদের এনে বোমা-গুলি তির মেরে জমি দখলের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ     বোমা-গুলি মেরে তির চালিয়ে তৃণমূল কর্মীর পরিবারের জমি দখলের অভিযোগ উঠলো ভাজপা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।  দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে জখম হয়েছেন চারজন তৃণমূল কর্মী। আহতদের মধ্যে একজন বয়স্ক মহিলা রয়েছেন।  সকলের  চিকিৎসা চলছে এলাকার স্বাস্থ্যকেন্দ্রে।  বিজেপির জেলা সভাপতির মদতে হামলা বলে অভিযোগ করেছেন আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার  পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আলমপুর হাটখোলা এলাকায় ।  


এই হামলার ঘটনায় বিজেপির জেলা সভাপতিসহ আটজনের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল কর্মী বিনয় সাহা এবং তার মা পার্বতী সাহা। তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আক্রান্ত তৃণমূল কর্মী বিনয় সাহা বলেন, তাদের আলমপুর হাটখোলা এলাকায় ৪১ শতক পৈত্রিক সম্পত্তি রয়েছে। আর সেই জমি দখলের চেষ্টা চালায় স্থানীয় বিজেপি দুষ্কৃতীরা।  


এই ঘটনার পিছনে বিজেপির জেলা সভাপতির মদত রয়েছে । বৃহস্পতিবার আমাদের জমিতে চাটাইয়ের বেড়া দিয়ে ঘর তৈরি করেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তখনই আমরা প্রতিবাদ করি। সেই সময় ওরা বোমা-গুলি, তির নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমার মা পার্বতী সাহাকে মারধর করেছে দুষ্কৃতীরা। যেহেতু আমরা তৃণমূল করি, তাই দল পরিবর্তন করে বিজেপিতে যোগদান করতে বলেছিল এলাকার ওই দলের কিছু নেতা। কিন্তু ওদের কথা না শোনার কারণে এখন জোর করে আমাদের জমি দখল করতে মরিয়া হয়ে পড়েছে। 


আমরা এই ঘটনার প্রতিবাদ করে পুলিশে অভিযোগ জানিয়েছি। আক্রান্ত আলমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য দিলীপ সাহা বলেন, কয়েকদিন আগে বিজেপির জেলা সভাপতি এলাকায় এসে আমাদের তৃণমূল ছাড়ার জন্য হুমকি দিয়েছিল।  তার কথায় গুরুত্ব না দেওয়ায় বৃহস্পতিবার এলাকার কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জমি দখল করতে আসে। তাদের বাধা দিতে গেলে ওরা প্রকাশ্যে গুলি , বোমা ছুড়ে আমাদের খুনের চেষ্টা চালায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.