শর্ট সার্কিট থেকে আগুন, নগদ টাকা আসবাব পত্র ভস্মীভূত - The News Lion

শর্ট সার্কিট থেকে আগুন, নগদ টাকা আসবাব পত্র ভস্মীভূত

 


দি নিউজ লায়নঃ      গভীর রাতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল লক্ষাধিক টাকার আসবাবপত্র সহ নগদ টাকা। ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার আর বেতাই এলাকায়। পরিবার সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে হঠাৎই শর্টসার্কিট থেকে লাগে এই আগুন, ঘরের ভেতরে হঠাৎই এই আগুন লেগে যাওয়ায় শতভাগ পরিবারের লোকজনেরা। 


চেঁচামেচি করতেই ছুটে আসে এলাকার স্থানীয় মানুষজন জলের বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এছাড়াও ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন নাকাশিপাড়া দমকল অফিসে ফোন করে। ততক্ষণে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় জামা কাপড় আসবাবপত্র সহ নগদ টাকা। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। তবে পরিবারের লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যায়। পরে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে পৌঁছায় ও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.