"বাংলা নিজের মেয়েকে চায়" কর্মসূচির উদ্বোধন হলো মালদায়
দি নিউজ লায়নঃ বাংলার উন্নয়নের প্রচারে "বাংলা নিজের মেয়েকে চায়" কর্মসূচির উদ্বোধন হলো মালদায়। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে অগ্রণী ভূমিকা রয়েছে তা মানুষের কাছে নির্বাচনী প্রচারের মাধ্যমে নতুন করে তুলে ধরতে চলেছে তৃণমূল নেতৃত্ব । রবিবার মালদা শহরের স্টেশন রোড এলাকার তৃণমূলের জেলা কার্যালয় নূর ম্যানশন ভবনে এবিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন দলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর।
উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার কডিনেটর বাবলা সরকার, প্রাক্তন দুই মন্ত্রী সাবিত্রী মিত্র, সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলায় এই স্লোগানের উদ্বোধন করলেন তৃণমূলের জেলা সভাপতি মৌসম নূর।
তৃনমূলের জেলা সভাপতি মৌসম নূর বলেন, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগানের উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো আজ। এই শ্লোগান এর মাধ্যমে মানুষের কাছে মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মকান্ড সমস্ত বিষয়গুলি তুলে ধরা হবে ।

Post a Comment