যে পথে গেছে পরিবর্তন যাত্রার রথ সেই রাস্তা ঝাঁড়ু দিয়ে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করল শাসকদল
দি নিউজ লায়নঃ শনিবার দুর্গাপুর স্টিল টাউনশীপের ৯ নম্বর ওয়ার্ডের যে রাস্তা দিয়ে বিজেপির রথযাত্রা হয় রবিবার সেই রাস্তা গঙ্গাজল ছিটিয়ে মন্ত্রোচ্চারণ করে ঝাঁড়ু দিয়ে পবিত্র করল শাসকদল।
৯ নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর রীনা চৌধুরী দলীয় মহিলাকর্মীসহ অন্যান্য কর্মীদের নিয়ে বিজেপি তার ওয়ার্ডের যে রাস্তা দিয়ে পরিবর্তন যাত্রার রথ নিয়ে যায় সেই রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে ঝাঁড়ু মেরে পরিষ্কার করান।কাউন্সিলর বলেন,বহিরাগত কিছু গুন্ডা, মাফিয়া এসেছিল এই রাস্তায়। তাই এই রাস্তাকে পবিত্র করলাম।

Post a Comment