বাম ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান, হাওড়া ব্রিজ দিয়ে মিছিল গেল কলকাতায়
দি নিউজ লায়নঃ বাম যুব ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার ১১ফেব্রুয়ারী নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। কর্মসংস্থান ও শিল্পের দাবিতে এবং রাজ্য সরকার বদলের ডাক দিয়ে আজ এই কর্মসূচি নিয়েছে দশটি বামপন্থী যুব ও ছাত্র সংগঠন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি রেখেছে তারা। এই নবান্ন অভিযানে বামফ্রন্টের বাইরে তাদের সহযোগী কিছু দল এবং কংগ্রেসের গণসংগঠনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
কলকাতার কলেজ স্কোয়ারে ছাত্র যুব জমায়েতের ডাক দেওয়া হয়েছে। এদিন সকাল থেকে হাওড়াতেও জমায়েত হয়। বিভিন্ন জেলা থেকে মিছিল আসে। সেখান থেকে দুপুর পৌনে ১২টা নাগাদ মিছিল রওনা হয় কলকাতার কলেজ স্কোয়ারে উদ্দেশ্যে। এদিন এই কর্মসূচির কারণে হাওড়াতেও প্রশাসনের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। পুলিশের ব্যারিকেড করা হয় গুরুত্বপূর্ণ ক্রসিংগুলিতে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান। পুলিশের ফোর্স ছাড়াও মোতায়েন রয়েছে র্যাফ।
Post a Comment