ঠাকুরনগরর সভা থেকেই নাগরিকত্ব আইন নিয়ে অবস্থান স্পষ্ট করবেন অমিত শাহ, সেই আশায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে বাড়ছে কৌতুহল
দি নিউজ লায়নঃ আজ ঠকুরনগরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠাকুরনগরর সভা থেকেই নাগরিকত্ব আইন নিয়ে তিনি অবস্থান স্পষ্ট করবেন বলে আশা করছেন মতুয়ারা। সেই আশায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে বাড়ছে কৌতুহল। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলো বিজেপি সেই প্রতিশ্রুতি অনুযায়ি নাগরিকত্ব আইন পাশ হয়ে গিয়েছে সংসদে। তবে আইন তৈরি হলেও তা লাগু হওয়া শুরু হয়নি। সেই আইন কবে থেকে লাগু হবে তার উত্তর জানতে শাহের সভার দিকে তাকিয়ে বৃহত্তর মতুয়া সমাজ।
কার্যত, নাগরিকত্ব আইন নিয়ে মতুয়া সম্প্রদায়ের একটি বড়ো অংশের ধৈর্্যে র বাঁধ প্রায় শেষ সময় পৌছে গিয়েছে। যার প্রমান মিলেছিলো, এর আগে অমিত শাহের ঠাকুরনগরে সভা হওয়ার কথা থাকলেও যখন তিনি দিল্লি বিস্ফোরনের কারনে আসতে পারেননি সেই সময় মতুয়া সম্প্রদায়ের একটি অংশ সিএএ কবে চালু হবে তা জানতে চেয়ে বিক্ষোভ শুরু করে দেন। তবে এদিন শাহ সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করবেন বলে আশা প্রকাশ করেছেন বনগাঁর বিজেপির সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। অন্যদিকে এদিন ঠাকুরনগরের সভায় অমিত শাহ নাগরিকত্ব ইস্যু নিয়ে কী বলবেন সেদিকে তাকিয়ে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসও।
রাজনৈতিক মহলের ধারনা, মতুয়া সম্প্রদায়ের একটি বড়ো অংশ নাগরিকত্ব আইন লাগু নিয়ে উন্মুখ হয়ে রয়েছে।সেক্ষেত্রে দাঁড়িয়ে অমিত শাহ যদি নাগরিকত্ব আইন লাগু নিয়ে মতুয়াদের মন জয় করে নিতে পারেন তাহলে একুশের ভোট রাজনীতির ময়দানে অনেকটাই পিছিয়ে পড়তে হতে পারে তৃণমূলকে। অন্যদিকে, শাহ যদি নাগরিকত্ব আইন নিয়ে সদর্থক কোনও বার্তা দিতে না পারেন তাহলে বিজেপির মতুয়া ভোট ব্যাংকে ধস নামের প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, আমরা অমিত শাহের সভার দিকে তাকিয়ে আছি। দেখি তিনি নাগরিকত্ব আইন নিয়ে কি বার্তা দেন। তবে আমরা চাইছি, মতুয়াদের নিয়ে যাতে কেউ মিথ্যা প্রতিশ্রুতি না দেন।
মতুয়ারা সকলেই এই দেশের নাগরিক। তারা ভোট দেন, প্রত্যেকের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্, রেশন কার্ড রয়েছে। তাদের নতুন করে আর নাগরিকত্বের কোনও দরকার নেই। তৃণমূল শিবিরের সন্দেহ, অমিত শাহ এই সভাতে এসে মতুয়াদের ভূল বোঝাতে পারে। বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ তথা ঠাকুরবাড়ির পুত্রবধু মমতাবালা ঠাকুর জানিয়েছেন, অমিত শাহ ঠাকুরনগরে স্রেফ রাজনৈতিক সভাকরতে আসছেন। যেখানে সিএএ নিয়ে তিনি কিছুই বলবেন না। কারন, কেন্দ্রীয় সরকার তা এখনই লাগু করতে পারবে না।

Post a Comment