বামেদের নবান্ন অভিযানে নবান্নের সামনে উত্তেজনা, আটক একাধিক
দি নিউজ লায়নঃ বামেদের নবান্ন অভিযানকে ঘিরে বৃহস্পতিবার আচমকাই উত্তেজনা ছড়ায় নবান্ন এলাকায়। সকাল এগারোটা নাগাদ নবান্নর গেটের সামনে চলে আসেন বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মী সমর্থক। তারা তাদের সংগঠনের পতাকা লাগানোর জন্য সেখানে।
গেট দিয়ে নবান্নে ঢোকার চেষ্টা করে তারা। তবে দ্রুত পুলিশ ব্যবস্থা নেয়। পুলিশ তাদের সেখানে আটক করে ভ্যানে তুলে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় নবান্ন সংলগ্ন এলাকায়। 10 থেকে 15 জন বাম কর্মী সমর্থক ফের নবান্ন এলাকায় চলে আসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তবে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
পুলিশ সেখানে মৃদু লাঠিচার্জ করে। আটক করা হয় একাধিক বাম নেতাকর্মীকে। অন্যদিকে, হাওড়াতেও প্রশাসনের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। পুলিশের ব্যারিকেড করা হয় গুরুত্বপূর্ণ ক্রসিংগুলিতে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান। পুলিশের ফোর্স ছাড়াও মোতায়েন রয়েছে র্যাফ।

Post a Comment