চন্দ্রকোনার গৃহ বধূর মৃত্যুর ঘটনায় ধৃত তার স্বামী ও শ্বশুরকে দুই দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল গড়বেতা আদালত - The News Lion

চন্দ্রকোনার গৃহ বধূর মৃত্যুর ঘটনায় ধৃত তার স্বামী ও শ্বশুরকে দুই দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল গড়বেতা আদালত

 


দি নিউজ লায়নঃ      বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জ এলাকায়  মনিমালা শীল নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃত দেহ তার শ্বশুর বাড়ি থেকে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ উদ্ধার করে।মনিমালা শীল এর বাবার বাড়ির লোকেরা অভিযোগ করেন শশুর বাড়ির লোকদের অত্যাচারে সে  আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাই তার মৃত্যুর জন্য তার স্বামী ও শ্বশুর এর বিরুদ্ধে চন্দ্রকোনা রোড বিট হাউস পুলিশের কাছে বুধবার অভিযোগ দায়ের করে। বুধবার রাতেই পুলিশ অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে।


 মনিমালা শীল এর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তার স্বামী রাজিব শীল ও শ্বশুর সুভাষ চন্দ্র শীল কে গ্রেপ্তার কের চন্দ্রকোনা রোড বিট হাউস এর পুলিশ , বৃহস্পতিবার  গড়বেতা আদালতে তোলে।গড়বেতা  আদালতের  ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য সোনার পর ধৃত দুইজনকে দুই দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.