শিলিগুড়ি জলপাইগুড়ির উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় শিলিগুড়িতে ২৭টি উন্নয়নমূলক প্রকল্পের শিল্যান্যাস - The News Lion

শিলিগুড়ি জলপাইগুড়ির উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় শিলিগুড়িতে ২৭টি উন্নয়নমূলক প্রকল্পের শিল্যান্যাস

 


দি নিউজ লায়নঃ   শিলিগুড়ি জলপাইগুড়ির উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় শিলিগুড়িতে ২৭টি  উন্নয়নমূলক প্রকল্পের শিল্যান্যাস। শিল্যান্যাস মঞ্চ থেকেই বাম ও গেরুয়া শিবিরের  নিষ্ক্রিয়তাকে কাঠগড়ায় দাড় করালেন মন্ত্রী গৌতম দেব। শনিবার এসজেডিয়ের প্রকল্প উদ্বোধনীর অনুষ্ঠানের মঞ্চ থেকে মন্ত্রী গৌতম দেব শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ ম্যাস্টিক রোড,কুমারটুলির টয়লেট ব্লগ, এলইডি লাইট,সোলার লাইট,বিধান মার্কেটের হাইড্রোলিক পার্কিং সহ মোট ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। 


উদ্বোধন মঞ্চে এসজেডিয়ের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, ভাইস চেয়ারম্যান নান্টু পাল, এসজেডিয়ে সদস্য রঞ্জন সরকার সহ অন্যান্যদের উপস্থিতিতে শিলিগুড়ি শহর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে মন্ত্রী বলেন শিলিগুড়িতে এসে শুধু গেরুয়া আস্ফালন করলেই হবে না। কলকাতার পর সারা রাজ্যের মধ্যে শিলিগুড়ি থেকে কেন্দ্র সরকার বিপুল পরিমাণে করের টাকা নিয়ে যাচ্ছে। অথচ শিলিগুড়ির উন্নয়নে তার একটা ভগ্নাংশও খরচ করছে না কেন্দ্র। মন্ত্রী বলেন শিলিগুড়ির সেবকের কাছে ঐতিহাসিক করোনেশন সেতুর বিপন্ন অবস্থা। 


প্রতিদিন ঝুঁকিপূর্ন ভাবে যান চলাচল করে।   তার বিকল্প সেতু দ্রুত তৈরী করার প্রয়োজন। সাধারণ মানুষ করোনেশন সেতুর ভয়াবহ অবস্থার ছবি সামনে এনে বিকল্প সেতুর দাবিও তুলেছেন। এদিন মন্ত্রী বলেন জরুরী ভিত্তিতে বিকল্প একটি সেতু তৈরীর প্রয়োজন কিন্তু বহুদিন ধরে তা নিয়ে টালবাহানা করছে বর্তমান কেন্দ্রের সরকার। বিকল্প সেতুর কোনো পরিকল্পনাই নেই কেন্দ্রের কাছে। ব্রিটিশ আমলে তৈরি এই করোনেশন সেতুটি যে জীর্ণ দশায় রয়েছে তাতে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। 


কেন্দ্রের কাছে এই নিয়ে দাবি জানানো হবে। একইসঙ্গে ৪০বছর বামেদের পুর বোর্ডের ব্যর্থতা তুলে ধরে অশোক ভট্টাচার্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তুলধনা করে মন্ত্রী বলেন- শিলিগুড়ির মতো মেট্রোপলিটন শহরে বেহাল নিকাশি নালা, আবর্জনা পুনঃনবিকরনের ব্যবস্থা নেই, অপরিকল্পিত শহর পরিকল্পনার জেরে ট্র্যাফিকের নিত্য সমস্যা রয়েছে, শহরে আন্ডার গ্রাউন্ড কেবল, অত্যাধুনিক পার্কিং, মহাবীর স্থান থেকে বিকল্প উড়ালপুল, সেবক রোড থেকে মহানন্দা সেতুর সংযোগকারী বিকল্প সেতু প্রয়োজন যা কোনোটিই পরিকল্পনার অভাবে করতে পারছে না বাম বোর্ড। অথচ অশোক ভট্টাচার্য রাজ্যের বরাদ্দ টাকায় করা উন্নয়ন কাজের ফিরিস্তি তুলে নির্বাচনের আগে নিজের রাজনৈতিক প্রচারে লক্ষ টাকা খরচ করে বই ছাপাচ্ছেন। আসনলোভী বামেদের বরিষ্ট নেতা অশোক বাবু রাজ্যের কাছে অতিরিক্ত মেয়াদ চেয়ে নিয়ে পুরনিগমের চেয়ারম্যান হয়ে বসে রয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.