মে মাসে নয়া ইতিহাস তৈরি হবে, নতুন ইতিহাসের দিকে আমরা এগোচ্ছি জিত নিশ্চিত -কণ্ঠে দৃঢ় প্রত্যয় মন্ত্রী গৌতম দেবের
দি নিউজ লায়নঃ মে মাসে নয়া ইতিহাস তৈরি হবে।নতুন ইতিহাসের দিকে আমরা এগোচ্ছি কণ্ঠে দৃঢ় প্রত্যয় মন্ত্রী গৌতম দেবের। শনিবার একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে এভাবেই দৃঢ় প্রত্যয়ী ভূমিকায় ধরা দিলেন মন্ত্রী তথা উত্তরবঙ্গের পাঁচ জেলার তৃনমূল পর্যবেক্ষক গৌতম দেব। তিনি বলেন নির্বাচন আসবে যাবে তা নিয়ে আমি অতো ভাবি না।
তা নিয়ে আলাদা করে মন্তব্যের কিছু নেই। তিনি বলেন মে মাস একটা নতুন ইতিহাস তৈরির দিকে আমরা এগোচ্ছি। নয়া ইতিহাসের সেই পবিত্র সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি। অর্থাৎ বিধানসভা নির্বাচনের মসনদ যে তাদের দখলেই থাকতে চলেছে তা স্পষ্ট তার মন্তব্যে। এবারও বাংলা জুড়ে ফুটবে ঘাসফুল তা নিয়ে আত্মবিশ্বাসি জেলার তৃনমূল নেতৃত্বরা।
বহিরাগত গেরুয়া বাহিনী কোনো ফ্যাক্টর নয় তৃণমূলেট কাছে। তাই এদিন গেরুয়া আস্ফালন না করে শহরের করের টাকা যা কেন্দ্রের পকেটে যায় তা উন্নয়নের কাজে লাগানোর হুঁশিয়ারিও দেন মন্ত্রী। মন্ত্রী বলেন করের টাকা নিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন্দ্রের সরকার তার এক ভগ্নাঙশতো উন্নয়নের কাজে লাগানো হোক। পাশাপাশি তিনি বলেন যে মাস এর পরই হাইকোর্টের নির্দেশে কলকাতা সহ সমস্ত পুর সভায় করোনা কালে পিছিয়ে যাওয়া নির্বাচনগুলি সংগঠিত হবে। সেক্ষেত্রে শিলিগুড়ি দীর্ঘ সময়ের লালদুর্গের মাটিতে এবার জোড়াফুল ফুটতে চলেছে বলেও আশাবাদী কন্ঠস্বর শোনা যায় মন্ত্রীর গলায়।

Post a Comment