নামখানার সভামঞ্চে কালো পতাকা দেখলেন শাহ
দি নিউজ লায়নঃ কপিল মুনির আশ্রমে নির্লজ্জ রাজনীতি করতে এসে মোক্ষম শিক্ষা পেলেন অমিত শাহ।নামখানার সভামঞ্চে কালো পতাকা দেখলেন শাহ। সামনের সারিতে বসে কালো পতাকা দেখালেন মহিলারা। ব্যারিকেড এর উপর উঠে এক মহিলাকে দেখা যায় কালো পতাকা বের করে অমিত শাহের উদ্দেশ্যে দেখাচ্ছেন। সভাস্থলে উপস্থিত বিজেপি কর্মীরা কার্যত শালীনতার তোয়াক্কা না করে মহিলার শাড়ি ধরে হাত পা ধরে টেনে হিঁচড়ে ব্যারিকেড থেকে নামানোর চেষ্টা করে।
পরে পুলিশ তাদের সরিয়ে নিয়ে যায়। আচমকা এই পরিস্থিতির মধ্যে পড়ে দৃশ্যত হতভম্ব হয়ে যান শাহ। বক্তব্যের শুরুতেই হোঁচট খেয়ে কোনমতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দোষ চাপান তৃণমূলের ওপর। বিক্ষোভকারী মহিলাদের বক্তব্য, গঙ্গাসাগরে এসে ধর্ম নিয়ে রাজনীতি করছেন শাহ। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছেন। বাংলায় বিভেদের রাজনীতি, হিংসার রাজনীতি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই কালো পতাকা দেখানো হল।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ কালোপতাকা দেখানোয় সভাস্থলে উপস্থিত বিজেপি কর্মীরা তাদের সঙ্গে অভব্য আচরণ করে।তাদের শ্লীতাহানির চেষ্টা করা হয়। মঞ্চ থেকে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেতাকর্মীদের ইন্ধন জোগান। জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, অমিত শাহকে কালোপতাকা দেখিয়েছে স্থানীয় মহিলারা।
যেভাবে বিজেপি বাংলায় হিংসার রাজনীতি করছে, বিভেদের রাজনীতি করছে, মনীষীদের প্রতিদিন অপমান করছে , বিভিন্ন ধর্ম স্থানে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে, ধর্মকে নিয়ে রাজনীতি করছে তা বাংলার মহিলারা ভালো চোখে দেখছেন না। তাই এই প্রতিবাদ কিন্তু যেভাবে প্রতিবাদ করায় কালো পতাকা দেখানোয় একজন মহিলাকে অশালীনভাবে টেনে-হিঁচড়ে কয়েক জন পুরুষ বিজেপি কর্মী সভাস্থল থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা অনভিপ্রেত।

Post a Comment