নামখানায় অমিত শাহর সভাস্থলের কাছেই এসএফআইয়ের ব্যানার
দি নিউজ লায়নঃ এক সপ্তাহের মধ্যেই ফের বঙ্গ সফরে অমিত শাহ। বুধবার রাতেই শহরে চলে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ দক্ষিণ ২৪ পরগনায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
নামখানায় অমিত শাহর সভাস্থলের কাছেই এসএফআইয়ের ব্যানার। ওমিট অমিত শাহ, প্রতিশ্রুতি অনুযায়ী চাকরির দাবিতে ব্যানার লাগানোর পাশাপাশি, রাস্তায় চক দিয়ে লেখা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাম ছাত্র সংগঠনের দাবি। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Post a Comment