কোচবিহার জেলার ৯ বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেবে আসাউদ্দিন ওআইসির দল এআইএমআইএম (মিম) - The News Lion

কোচবিহার জেলার ৯ বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেবে আসাউদ্দিন ওআইসির দল এআইএমআইএম (মিম)

 


দি নিউজ লায়নঃ      কোচবিহার জেলার ৯ বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেবে আসাউদ্দিন ওআইসির দল এআইএমআইএম (মিম)। আজ কোচবিহার শহরের পঞ্চ শহীদ ভবনে কর্মী সভা করে মিম। ওই কর্মী সভার পর মিমের কোচবিহার জেলা সভাপতি সৌকত আলী সাংবাদিক সম্মেলন করেন। 


রবিবারের সাংবাদিক সম্মেলনে সৌকত আলি বলেন, “কোচবিহার জেলার ৯ আসনেই মিম প্রার্থী দেবে। ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঠিক করা হয়েছে। অনুমোদনের জন্য আসাউদ্দিন ওআইসির কাছে পাঠানো হয়েছে। তাঁর অনুমোদন পেলেই ওই নামের তালিকা প্রকাশ্যে আনা হবে।”


 এদিন সৌকত আলি ঘোষণা করেন ভোটে জিতলে তাঁরা ফাঁসিরঘাট সেতু নির্মাণ করবেন। পাশাপাশি মিম যে তৃণমূলের ভোট কাটবে তাও স্বীকার করে নেন তিনি। এ প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল এর বক্তব্য, বিজেপির মদতে কোচবিহারের নটি বিধানসভা আসনের প্রার্থী দিচ্ছে মিম। তৃণমূলের ভোট কেটেবিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই প্রার্থী দিচ্ছে তারা। তবে কোচবিহারের মানুষ সচেতন। তারা সর্বতোভাবে মমতাকে সমর্থন করবেন। মিমের জামানত বাজেয়াপ্ত হবে।       

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.