ভোট প্রাপ্তির নিরিখে এরাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী সিপিএম, সাধন পান্ডে
দি নিউজ লায়নঃ ভোট প্রাপ্তির নিরিখে এরাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী সিপিএম।বিজেপির ভোট ছিল ১০ শতাংশ।সিপিএমের ভোট নিয়ে বিজেপির ভোট হল ৪০ শতাংশ। এরাজ্যের সিপিএম কর্মীদের কিছু শেখাতে পারে নি।বিজেপির শক্তি বৃদ্ধিতে এইভাবেই সিপিএমকে বিধলেন তৃণমূলের বর্ষীয়ান মন্ত্রী সাধন পান্ডে। মঙ্গলবার হাবরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত সুলভ মুল্যে খাবারের ক্যান্টিনের আনুষ্ঠানিক সুচনা করে একথাই বললেন স্বনির্ভর গোষ্ঠী, স্বনিযুক্তি এবং উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে।
রাজ্যের মধ্যে প্রথম হাবরা ১ নম্বর ব্লকে শুরু হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত খাবারের ক্যান্টিন।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সুলভ মুল্যে এই খাবারের ক্যান্টিনের নামকরন করেছেন মা।হাবরা ১ নম্বর ব্লকের বি ডি ও অফিসে মা নামের এই ক্যান্টিনটির মঙ্গলবার আনুষ্ঠানিক সুচনা করেন স্বনির্ভরগোষ্ঠী,স্বনিযুক্তি এবং উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে। দপ্তরের আর্থিক অনুকুল্যে ২৩ লক্ষ টাকা খরচে মা ক্যান্টিন তৈরী হয়েছে।আগামী সপ্তাহ দুইয়েকের মধ্যেই পুরোদমে চালু হয়ে যাবে বলেই জানা গেছে হাবরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে।
সাধন পান্ডে বলেন প্রত্যেক মানুষকে তার রোজগার বাড়াতে হবে।স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামের মহিলাদের সেই রোজগারের রাস্তাটা খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এরাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধির জন্য সিপিএমকেই কাঠগোড়ায় তুলেছেন তিনি।সাধন বলেন ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম।কিন্তু তারা কর্মীদের কিছু শেখাতে পারেন নি।সিপিএমের ভোট চলে গিয়ে বিজেপির ১০ শতাংশ ভোট হয়ে গেল ৪০ শতাংশে।এরাজ্যের সিপিএম থেকে কেরালার সিপিএমকেই এক্ষেত্রে প্রশংসা করেছেন মন্ত্রী সাধন পান্ডে।
কোভিড পরিস্থিতিতে আরও অনেকের মতোই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয়, উপার্জন কমে গিয়েছিল।জমায়েত করে মেলা বন্ধ থাকায় তাদের হাতের তৈরী সামগ্রীর বিক্রিও বন্ধ ছিল।এবার আনলক পর্বে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আর্থিক হাল ফেরাতে সচেষ্ট হয়েছে প্রশাসন।এতদিন পুরসভা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালনায় খাবারের ক্যান্টিন চালু থাকলেও জেলার ব্লক গুলিতে সেই সুবিধা ছিল না। এবার হাবরা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির এলাকায় চালু হয়ে গেল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত সুলভ মুল্যে খাবারের ক্যান্টিন। পঞ্চায়েত সমিতি সুত্রে জানা গেছে হাবরা ১ নম্বর ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা প্রায় ২ হাজার ৬০০ টি। গোষ্ঠীর মহিলারাই এই মা খাবারের ক্যান্টিনটি পরিচালনা করবেন।সকাল ১০ টা থেকে শুরু হয়ে যাবে।চলবে রাত ৮ টা পর্যন্ত।একেবারে ঘরোয়া রান্নার স্বাদ মিলবে ক্রেতাদের।সকালের টিফিন থেকে দুপুরের লাঞ্চ, সবই মিলবে একেবারে সুলভ মুল্যে।
হাবরা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা বলেন ইতিমধ্যেই আবেদন সংগ্রহ করা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে।দক্ষ গোষ্ঠীর মহিলাদেরই ক্যান্টিন চালানোর বরাত দেওয়া হবে।নিশ্চিত ভাবেই তাদের পারফর্মেন্স দেখা হবে।পঞ্চায়েত এলাকায় এই প্রথম শুরু হল এই সুবিধা।

Post a Comment