জঙ্গলমহলে বিজেপির অস্তিত্ব থাকবে না, দেবাশীষ চৌধুরী - The News Lion

জঙ্গলমহলে বিজেপির অস্তিত্ব থাকবে না, দেবাশীষ চৌধুরী

 


দি নিউজ লায়নঃ     মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঝাড়গ্রাম জেলার লালগড়ে রথযাত্রা উদ্বোধন করে এক সভায় বক্তব্য রাখেন। সেই সভা থেকেই তিনি তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। তারই প্রত্যুত্তরে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার লোধাসুলি তৃণমূল কংগ্রেসের এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।ওই কর্মী সম্মেলনে  ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী, তৃণমূলের কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত ও গোপীবল্লভপুর এর বিধায়ক চূড়ামণি মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা নরেন মাহাতো বক্তব্য রাখেন। 


ওই কর্মী সভায় তৃণমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী দলীয় কর্মীদের বলেন জেপি নাড্ডা জঙ্গলমহলের মানুষ টাটা বাই বাই  করে দিয়েছে। জঙ্গল মহলের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। ঝাড়গ্রাম জেলার হাতেগোনা কয়েকজন  লালগড় এর ওই সভায় গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী যদি বৈঠক করে ওর থেকে বেশি লোক সেখানে সামিল হয়। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে শুধু ঝাড়গ্রাম জেলা নয় ,গোটা জঙ্গলমহল থেকে মানুষ বিজেপিকে উৎখাত করার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাই জঙ্গলমহল জুড়ে আগামী দিনে বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না। যারা শুধু মানুষকে ভাওতা বাজি দেয়, মিথ্যা কথা বলে তাদের বিরুদ্ধে জঙ্গলমহলের মানুষ আগামী দিনে রুখে দাঁড়াবেন।


 বিজেপি মানুষের ভালো চায় না তা পরিষ্কার হয়ে গেছে কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলনে। তাই তিনি বলেন লোকসভা নির্বাচনে মানুষ ভুল করেছিল বিজেপিকে ভোট দিয়ে, তাই বিজেপিকে এবার কেউ ভোট দেবেনা। তারা তৃণমূল কংগ্রেসকে ভোট  দিয়ে বিজেপি-কে জঙ্গলমহল থেকে উৎখাত করবে। তাই দলীয় কর্মীদের তিনি বলেন ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে। দলের যিনি প্রার্থী হবেন তা কে জয়ী করে বিধানসভায় পাঠাতে হবে। তাহলে আগামী দিনে জঙ্গলমহলের উন্নয়ন আরো হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.