রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে টাকা চুরির চেষ্টা, ধৃত দুই, চাঞ্চল্য দাসপুরের গৌরা এলাকায় - The News Lion

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে টাকা চুরির চেষ্টা, ধৃত দুই, চাঞ্চল্য দাসপুরের গৌরা এলাকায়

 


দি নিউজ লায়নঃ      মঙ্গলবার রাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে টাকা চুরির চেষ্টা করে ও শেষ রক্ষা হলোনা,দুই দুস্কৃতি পালানোর সময় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর পুলিশ ধাওয়া করে  ২ জনকে  গ্রেফতার করে। জানা যায় মঙ্গলবার  রাত প্রায় দেড়টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার  গৌরা এলাকায়  একটি রাষ্ট্রায়ত্ত  ব্যঙ্কের  সামনে এক চার চাকা থেকে প্রায় ৬ জন নেমে এ টি এম ভাঙতে থাকে। 


কিছুক্ষনের মধ্যেই দাসপুর পুলিশের বর্তমান ওসি অমিত মুখোপাধ্যায় দাসপুর থানার  কয়েকজন পুলিশ অফিসার কে নিয়ে ঘটনা স্থলে পৌঁছে যান। শুরু হয় পুলিশের সাথে দুষ্কৃতীদের ধস্তাধস্তি। কয়েকজন গাড়িতে উঠে পালায়।  তবে দাসপুর থানার পুলিশ তাদেরকে ধাওয়া করে। ওই রাতেই দাসপুরের জ্যেতকেসব থেকে দাসপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার সোনামুই থেকে চুরিতে ব্যবহৃত চারচাকাটিও আটক করে দাসপুর পুলিশ। তবে এটিএম ভাঙলেও তার মধ্য থেকে টাকা নিতে পারেনি দুষ্কৃতকারীরা।


গ্রেপ্তার হওয়া দুই দুষ্কৃতকারীদের থেকে পুলিশ প্রাথমিকভাবে ভাবে জানতে পারে তারা মোট ৬ জন ছিল। বাকিদের ধরতে ঘাটাল পাঁশকুড়া সড়কের খুকুড়দহে নাকা চেকিং শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অন্যদিকে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর থানার গৌরা এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.