এটিএমের নিরাপত্তারক্ষী আক্রান্ত,চাঞ্চল্য দুর্গাপুরে - The News Lion

এটিএমের নিরাপত্তারক্ষী আক্রান্ত,চাঞ্চল্য দুর্গাপুরে

 


দি নিউজ লায়ন ;    দুর্গাপুরের বেনাচিতি বাজারের আনন্দগোপাল মুখোপাধ্যায় সরনীর পাশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে শনিবার গভীর রাতে এক দুষ্কৃতি আচমকা নিরাপত্তা কর্মীকে ধারালো চপার দিয়ে এলোপাথাড়ি  আঘাত করে।


জয়ন্ত বাউরি নামের ওই নিরাপত্তা রক্ষী রক্তাক্ত অবস্থায় এজোন পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়।পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই নিরাপত্তা রক্ষীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। দুষ্কৃতি মুখে মাস্ক পরেছিল ও চোখে চশমা পরেছিল।কিন্তু কেনও ওই নিরাপত্তা রক্ষীর ওপরে আক্রমণ?তার ব্যাক্তিগত শত্রুতার জেরেই কি আক্রমণ? কারন ওই দুষ্কৃতি এটিএম লুঠপাঠের কোনও চেষ্টা চালায় নি। রবিবার পুলিশ এটিএমের সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে তদন্তে নেমেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.