হুগলির উত্তরপাড়ায় একাধিক জল প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম
দি নিউজ লায়নঃ হুগলি জেলার উত্তরপাড়ায় রাজ্যের সবচেয়ে বড় জল প্রকল্পের সঙ্গে তৈরী হবে ইকো পার্ক,সাধারন মানুষের জন্য হবে এই কাজ, জানালেন পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
উত্তরপাড়ায় গঙ্গার পাড়ে ১৭৬৩ কোটি টাকার জল প্রকল্প তৈরী করছে কে এম ডি এ।উত্তরপাড়া,কোন্নগর,রিষড়া,শ্রীরামপুর,বৈদ্যবাটি,চাঁপদানী পুরসভা সহ শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েতের ১৪ লক্ষ মানুষ উপকৃত হবেন।প্রতিদিন পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ গ্যালন প্ররিশ্রুত পানীয় জল উৎপাদন হবে।নটা আন্ডার গ্রাউন্ড রিজার্ভার, ৫৪ টা ওভারহেড রিজার্ভার তৈরী হবে।১১২ কিমি দীর্ঘ পাইপলাইন তৈরী হবে।প্রকল্পের কাজ দেখতে আসেন ফিরহাদ হাকিম।উত্তরপাড়ার কয়েকটি জল প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
সভামঞ্চে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,শ্রীরামকে ওরা পেটেন্ট নিয়েছে।যখন তখন মাথায় ফেট্টি বেঁধে বেরিয়ে পড়ছে, জয়শ্রী রাম বলছে।আরে রাম তো আমাদেরও।রামনবমীর দিন জয়শ্রী রাম হোকনা কোনো আপত্তি নেই।ধর্মের মধ্যে ভেদাভেদ কেন ধর্মতো প্রেম শেখায়।আমরা চৈতন্যর দেশের লোক।আমরা প্রেম বিলি করে বেড়াই।আমরাকি গুজরাটের লোক নাকি।আমরা মারপিট করতে পারব না।আমাদের মান আছে হুশ আছে।আমরা বুদ্ধি দিয়ে বিচার করে দেখব মমতা বন্দোপাধ্যায় যেটা করছে কিনা।আমরা কি যখন তখন জয়মা দূর্গা জয়মা কালি বলি।
তাহলে যখন তখন জয়শ্রী রাম বলবে কেন।আমরা প্রগতির সাথে থাকব।একটা বিজ্ঞাপন আছে পহলে ইস্তেমাল করো ফির বিসওয়াস করো।মমতা ইস্তেমাল হয়েছে তাই বিশ্বাস আছে। প্রবীর ঘোষাল ,রাজীব ব্যানার্জীদের নাম না করে বলেন,সম্মান পাচ্ছি না বলে চলে যাচ্ছো।টিভিতে দেখছো ভাইয়ো ওর বহনো।গেরুয়া বসন পড়লেই রামভক্ত হয়ে গেলো।সীতাকে যখন রাবন হরন করতে এসেছিলো গেরুয়া বসন পড়ে সাধু রূপে এসেছিলো।সব গেরুয়া পরে থাকলেই সে রাম হতে পারে না রাবনও হয়।যারা গেরুয়া পরে দাঙ্গা করে তারা রাম হতে পারে না তারা তো রাবনই।

Post a Comment