ছুটির দিনে শ্রমিকদের মাংস ভাতের ডাক পাঠিয়ে মগজধোলাই করে দলের টানার চেষ্টা - The News Lion

ছুটির দিনে শ্রমিকদের মাংস ভাতের ডাক পাঠিয়ে মগজধোলাই করে দলের টানার চেষ্টা

 


দি নিউজ লায়নঃ    রবিবার ছুটির দিনে বনাঞ্চলে শ্রমিকদের মাংস ভাতের ডাক পাঠিয়ে মগজধোলাই করে দলের টানার চেষ্টা গেরুয়া বাহিনীর। রবিবার শিলিগুড়ির ফাঁপরির বনাঞ্চলে সংঘ ও সঙ্ঘের আওয়াতাভুক্ত ভারতীয় মজদুর সংঘের একটি ইউনিয়নের তরফে শিলিগুড়ির অদূরে ফাঁপরির বনাঞ্চলে চিকেট মটন সহযোগে এলাহী বনভোজনের আয়োজন করা হয়। সঙ্ঘের সদস্যদের মেনুতে এদিন ছিল ভাত, ডাল, পাঁপর, ফুলকপির তরকারি, চিকেন ও মটন। আর এই বনভোজনে দলীয় কর্মসূচির কায়দায়ই ডাক পাঠানো হয় এনজেপি সহ শিলিগুড়ির ৬০-৭০জন খেটে খাওয়া শ্রমিকদের।


 বনভোজনে পেট পুরে মাংস ভাতের সহযোগে রকমারি খাবারের থালা এগিয়ে অন্যান্য রাজনৈতিক দলের শ্রমিকদের মগজধোলাই করে দলে টানতে মরিয়া চেষ্টা চালায় গেরুয়া বাহিনী বলেই বিজেপির দলীয় সূত্রের খবর। বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় দলীয় পদাসীন ব্যক্তি জানান বহুদিন ধরেই অনেক শ্রমিকদের বলা হয়েছিল। তবে তারা আসছিলেন না দলে। এদিন বনভোজনের নামে সকলকে ব্যক্তিগত ভাবে দলের নেতারা আমন্ত্রণ জানিয়ে ডাক পাঠায়। এনজেপি এলাকায় তৃণমূলের শক্ত গড়। সেখানকার সদ্য দাপুটে শ্রমিকনেতাকে তৃনমূল সদ্য বহিস্কৃত করায় তার অনুগামিদের বিশেষ টার্গেটে রেখে তাদের ডেকে পাঠানো হয়। তিনি আরও বলেন আমরা বলি তোমরা কিছু এদিক ওদিক(আইনবিরোধী) কাজ করলে তৃনমূল তোমাদের ছাড়বে না। 


তাই বিজেপিতে চলে এসো। এদিন এনজেপি এলাকার বহিষ্কৃত ফারার নেতার কর্মযজ্ঞে সামিল অনুগামিদের দেখা যায় এই পিকনিকে। যারা আগে কখনো আসেনি বলেও জানান তিনি। এই বিষয়ে ভারতীয় মজদুর সঙ্ঘের দার্জিলিং জেলার সম্পাদককে জিজ্ঞেস করা হলে তিনি জানান বিষয়টি দেখতে আমি জেলা কমিটির কয়েকজন পাঠিয়েছিলাম। তাদের কাছ থেকে যা রিপোর্ট এসেছে তা ভালো নয়, এটা ঠিক। যদিও দায়ভার এড়াতে তিনি বলেন এটি সংঘের ছাতায় থাক ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল লেবার ইউনিয়ন আয়োজন করেছিল সরাসরি সঙ্ঘ যুক্ত নয়। জেলা কমিটির সদস্যদের রিপোর্টের ওপর দলের ভেতরে  বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.