মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর ছবিতে কালীর দাগ সাফ করলেন তৃনমূল কর্মীরা - The News Lion

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর ছবিতে কালীর দাগ সাফ করলেন তৃনমূল কর্মীরা

 


দি নিউজ লায়নঃ   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর ছবিতে রাতের অন্ধকারে করা হলো কালিমালিপ্ত। সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানালো দার্জিলিং জেলা তৃনমূল। সোমবার শিলিগুড়ির বাগডোগড়ায় রাতের অন্ধকারে তৃনমূল সুপ্রিমো ও কংগ্রেস নেতার ছবিতে লাগানো কালি ও সিমেন্টের দাগ একইসঙ্গে হাত দিয়ে মুছে সাফ করলেন তৃনমূল সমর্থকেরা।


 বাগডোগড়ায় স্থানীয় তৃনমূল সমর্থকদের মধ্যে এদিন ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ জন্মায়। তারা বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন- ওঁদের কাঁদা খেলার শখ থেকে থাকলে নির্বাচনের পর আমরা নিজেরাই কাঁদা মাখিয়ে দেবো।এরপর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তৃনমূল চুপ থাকবে না। এলাকার ৫-৬জন বিজেপি আশ্রিত  দুষ্কৃতীরাই এই কান্ড ঘটিয়েছে।


 বিষয়টি নিয়ে দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি বলেন সব বাঁদুরের দল রাতের অন্ধকারে এইসব কান্ড করে। এইধরনের অসভ্য ঘটনা একাধিকবার একটা রাজনৈতিক দল ঘটিয়ে চলছে। আমার দলের তরফে বাগডোগড়া পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। আমাদের নেত্রীর সঙ্গে কংগ্রেস নেতার ছবিতেও কালি লেপা যা তৃণমূলের সাফ করা হয়েছে এটাই আমাদের রাজনৈতিক সৌজন্যতা সেখানে বাংলার বাইরে থাকা একটা দলের পক্ষে এসব জানা সম্ভব নয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.