বীরভুমের অনুব্রত মণ্ডলের পর ভাঙড়ের আরাবুল ইসলামের গলায় এবার 'খেলা হবে শ্লোগান!
দি নিউজ লায়নঃ বীরভুমের অনুব্রত মণ্ডলের পর ভাঙড়ের আরাবুল ইসলামের গলায় এবার 'খেলা হবে শ্লোগান!' শনিবার অনুষ্ঠিত হয় তৃণমূলের বর্ধিত কর্মী সম্মেলন। ভোগালি ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলনটি হয় কাঠালিয়া উজ্জ্বল সংঘের মাঠে। সম্মেলনের কাজ শুরু হয় বিকাল তিনটায়।
এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম। তিনি বলেন," ভাঙড়েও খেলা হবে! তবে তৃণমূল ছাড়া কোন টিম নেই এখানে। কাদের সঙ্গে খেলবো? "বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে আরাবুল বলেন," বাংলার মাটিকে বহিরাগতরা এসে অপবিত্র করার অপচেষ্টা করছে। সেটা তৃণমূল কংগ্রেস করতে দেবে না।এদিন তিনি 'ভাইজান' ও বাম-কংগ্রেসকেও আক্রোমণের নিশানা করেন। তিনি বলেন," কং-বাম, ভাইজান তৃণমূলের বিরুদ্ধে এক হচ্ছে মমতা ব্যানার্জিকে হারাবে বলে। ভাইজান বিজেপির সঙ্গে আঁতাত করে মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সাহায্য করতে চাইছে।"
ভাঙড় ২ ব্লক তৃণমূল সভাপতি ওহিদুল ইসলাম বলেন, " আমরা ফুরফুরায় যাই। তবে ফুরফুরার একজন মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। বাংলায় ধর্মের ভিত্তিতে ভোট হবে না।"
সম্মেলনের আয়োজক ভোগালি ২- এর বিতর্কিত অঞ্চল সভাপতি মোদাচ্ছের হোসেন বলেন, " একুশের ভোটের জেতার পর আর রবীন্দ্র সঙ্গীত নয়,এবার ডিজে গান বাজবে। কেন্দ্র বাহিনী যতই থাকুক, আমরা আমাদের কাজ করে যাবো।" বিজেপির পদ্ম ফোটানো সম্পর্কে তিনি বলেন, " এখানে পদ্ম ফুটলেই আমরা শুকিয়ে পুড়িয়ে দেবো।"এদিন উপস্থিত ছিলেন হাকিমুল ইসলাম, মোমিনুল ইসলাম, অদুদ মোল্লা, জেসমিন বিবি প্রমুখ।

Post a Comment