শিলিগুড়ি থেকে প্রায় ১২কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেপ্তার দুই
দি নিউজ লায়নঃ ধরনে বদলে! এম মার্ক ব্যবহার করে সোনার বার ও বিস্কুট পাচারের নয়া ছক। পাচারের সোনার বার বা বিস্কুটে লেখা হচ্ছে না দেশ বা কোম্পানির নাম। এম মার্ক ব্যবহার করে হাতবদল হচ্ছে বেআইনীভাবে সোনার বার ও বিস্কুট।এতে মূল গ্যাং অবধি পৌঁছতে পারছে না কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এমনই দুজনকে শিলিগুড়ি থেকে সোনার বিস্কুট সহ গ্রেপ্তার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। উদ্ধার ১৫০টি সোনার বিস্কুট যার ওজন ২৪.৯০০কেজি। একেকটি বারের ওজন ১৬৬গ্রাম।
ধৃতদের নাম অক্ষয় শাহাজি শিকাণ্ডে ও ঋষিকেশ সার্জেরাও গৌরব। ধৃতরা দুজনেই মহারাষ্ট্রের বাসিন্দা। শনিবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে মায়নমার সীমান্ত থেকে সোনার বিস্কুট নিয়ে মনিপুর হয়ে গৌহাটি থেকে শিলিগুড়িকে করিডর করে দিল্লিতে পাচারের উদ্দেশ্য ছিল তাদের। সেই মতো শিলিগুড়ি থেকে কলকতাগামী বাসে ওঠে তারা।
সূত্রে মেলা খবরের ভিত্তিতে শিলিগুড়ি বর্ধমান রোডে কলকাতাগামী একটি বাসে অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। বাসে থাকা সন্দেহভাজন দুজনকে আটক করে তল্লাশি চালাতেই তাদের পরনের শার্টে থাকা গোপন একাধিক পকেট থেকে মেলে ৭৫টি করে মোট ১৫০টি সোনার বিস্কুট। যার আনুমানিক বাজার মূল্য ১১কোটি ৫৬লক্ষ ৮৫হাজার৪০০টাকা। এদিন ধৃতদের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ শিলিগুড়ি আদালত। জানা যাচ্ছে মূলত ক্যারিয়ার হিসেবেই পাচার কাজে যুক্ত ধৃতরা বলেই প্রাথমিক অনুমান ডিআরআইয়ের।

Post a Comment