যুগলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানে - The News Lion

যুগলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানে

 


দি নিউজ লায়নঃ    যুগলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটে শনিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার অন্তর্গত গোপালবেড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি গাছে এক যুবক এবং যুবতীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন এলাকাবাসী।


 পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম দীপঙ্কর রায় ও যুবতীর নাম নিরুপা রায়। ঘটনার খবর পেয়ে খণ্ডঘোষ থানার পুলিশ গোপালবেরা এলাকায় গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঠিক কি কারণে এই ঘটনা তা পুলিশ খতিয়ে দেখছে। এই কপি লেখা পর্যন্ত কোনো অভিযোগ হয় নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.