সাইবার কাফের মালিককে ভুল বুঝিয়ে টাকা ট্রান্সফার করিয়ে নিয়ে পালিয়ে গেলো প্রতারক - The News Lion

সাইবার কাফের মালিককে ভুল বুঝিয়ে টাকা ট্রান্সফার করিয়ে নিয়ে পালিয়ে গেলো প্রতারক

 


দি নিউজ লায়নঃ      সাইবার কাফের মালিককে ভুল বুঝিয়ে টাকা ট্রান্সফার করিয়ে নিয়ে পালিয়ে গেলো প্রতারক। ঘটনাটি ঘটে আউশগ্রাম থানা এলালায়। জানা যায়, গুসকরার কুনাল চট্টোপাধ্যায় নামে এক ব্যাক্তির সাইবার কাফে রয়েছে। গুসকরা কলেজমোড়ে কুনালবাবুর সাইবার কাফে রয়েছে। তিনি জানান বুধবার দুপুর দুটো নাগাদ মধ্য ত্রিশের এক ব্যক্তি তার দোকানে আসেন।


সঙ্গে ছিল একটি ব্যাগ। মুখে মাস্ক লাগানো ছিল। খুব ব্যস্ততার মধ্যেই কুনালবাবুর কাছে এসে ওই ব্যক্তি জানান তার গাড়ি আটকে আছে। এখনই একটি আ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। ওই ব্যক্তি প্রথমে কুনালবাবুর কাছে জানতে চান একলক্ষ টাকার ফান্ড ট্রান্সফার হবে কিনা। কুনাল চট্টোপাধ্যায় বলেন, " ওই ব্যক্তি আমার কাছে আসার পর ব্যাগটি টেবিলের তলায় রেখে বলে এতে টাকা আছে। তারপর তাড়াহুড়ো করতে থাকে। আমি প্রথম দফায় ২৫ হাজার টাকা ফান্ড ট্রান্সফার করি। 


তারপর দ্বিতীয় দফায় ২৫ হাজার টাকা ফান্ড ট্রান্সফার করতেই ওই ব্যক্তির ফোনে রিং হলে ফোন কানে দিয়ে উঠে দরজার কাছে যায়। তখন দোকানে আরও খরিদ্দার ছিল। তাই নজরে পড়েনি। অল্প কিছুক্ষণ পরেই খেয়াল করি লোকটি পালিয়ে গিয়েছে। ব্যাগ পড়ে রয়েছে।" কুনালবাবু এরপর ব্যাগটি খুলে দেখেন তার মধ্যে এক আঁটি বিছালি ভরা।ওপর দিকে রয়েছে একটি ছেড়া জ্যাকেট। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই কুনালবাবু তরিঘরি ব্যঙ্কের সঙ্গে যোগাযোগ করেন। কুন্তলবাবু এরপর গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.