স্কুটি চুরির ঘটনায় ধৃত যুবকের চার দিনের জেল হেফাজত
দি নিউজ লায়নঃ চারিচারা বাজার এলাকায় একটি স্কুটি চুরির ঘটনায় যুক্ত এক যুবকের চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ আদালতের। পুলিশ জানায়, পুলিশ হেফাজত হওয়া যুবকের নাম মিঠুন দাস ওরফে স্বপন। তার বাড়ি কোতোয়ালি থানার ঠাকুরতলা এলাকায়। পুলিশ সূত্রে জানতে পারা যায়, ২১ জানুয়ারি নবদ্বীপ পৌরসভার ১৭ নং ওয়ার্ডের চারিচারা বাজার এলাকা থেকে একটি স্কুটি চুরি হয়।
জনৈক কলা ব্যবসায়ী পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বৈদ্যপুরের বাসিন্দা রঞ্জন ভৌমিকের স্কুটিটি ওই দিনই চুরি হয়ে যায়। সেদিনই নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রঞ্জন ভৌমিক। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে।
বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানার ঠাকুরতলা এলাকা থেকে মিঠুন দাস কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায়, পুলিশ হেফাজত হওয়া ওই যুবকও চারিচারা বাজারে ফুল বিক্রি করতে আসতেন। বাজার এলাকার সিসিটিভি থেকে ধৃত যুবকের হদিস পায় পুলিশ। যদিও চুরি যাওয়া স্কুটিটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে স্কুটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তদন্তকারী অফিসার।

Post a Comment