কিশোরীকে ফুসলানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বাবা ও ছেলে - The News Lion

কিশোরীকে ফুসলানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বাবা ও ছেলে

 


দি নিউজ লায়নঃ   কিশোরীকে ফুসলানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবা ও ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনা রায়না থানা এলাকায়। ধৃতদের নাম সুকুমার রুইদাস ও প্রবীর রুইদাস। রায়না থানার আনগুনা গ্রামে তাদের বাড়ি। শনিবার সকালে সাঁকটিয়া বাসস্ট্যান্ড থেকে পুলিস তাদের ধরে।


 কিছুক্ষণ পর থানায় হাজির হয় কিশোরী। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতদের ফের আদালতে পেশের নিের্দশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক।


পুলিস জানিয়েছে, আনগুনা গ্রামেই বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে সে বের হয়। তারপর থেকে তার হদিশ মিলছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, প্রতিবেশী সুবীর কিশোরীকে ফুসলিয়ে নিয়ে পালিয়েছে। তাতে মদত দিয়েছে তার বাবা সুকুমার ও দাদা প্রবীর। ঘটনার বিষয়ে কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.