ভোটের আগে রাজ্যের সীমান্তবর্তী বর্ডার গুলিকে সিল করে দেওয়া হোক, দাবি মদন মিত্রের
দি নিউজ লায়নঃ বিজেপির বরো নেতারা নাড্ডা, মোদি, আমিত শাহেরা যখনই বাংলায় আসছেন তখনই আমরা লক্ষ্য করছি তাদের সঙ্গে কিছু বহিরাগতরা রাজ্যের মাটিতে ঢুকছে। এই সমস্ত বহিরাগতদের আটকাতে হবে। শনিবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার হাটথুবার শান্তিনগরের মাঠে এক জনসভায় এসে এমন দাবি করলেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি বলেন, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাবো, ভোটের আগে রাজ্যের সীমান্তবর্তী বর্ডার গুলিকে সিল করে দেওয়া হোক।
বর্ডার দিয়ে দুস্কৃতীরা ড্ডহুকে একুশের নির্বাচনে যাতে কোনও রকম অশান্তি পাকাতে না পারে সেই কারনেই সীমান্তবর্তী বর্ডারগুলিকে সিল করা অবিলম্বে দরকার। পাশাপাশি মদন মিত্র জানান, আমরা খেয়াল করছি, বিজেপি কেন্দ্রীয় নেতারা যখনই রাজ্যে আসছেন তখনই কিছু বহিরাগতরা রাজ্যে ঢুকে পড়ছে। আমি কলকাতার ভবানিপুরের বাসিন্দা। আমার ভবানিপুরেই আমি দেখেছি। বেশ কিছু বহিরাগত মুখ ঘোরাফেরা করছে। আমি তো ভেবেছিলাম এরা সবাই বোধহয় বিয়ে বাড়িতে এসেছে। কিন্ত পরে জানতে পারলাম তারা সবাই বহিরাগত।
তাই এই সমস্ত বহিরাগতদের আটকাতে হবে। বহিরাগররা একবার ঢুকে পড়লে যেনো আর পালাবার রাস্তা না পায় তার কড়া ব্যাবস্থা করতে হবে।মদন মিত্র বলেন, ১৭ তারিখ নরেন্দ্র মোদি কলকাতায় আসছেন.১৮ তারিখ থেকেই রাজ্যে খেলা শুরু হয়ে যাবে।বিজেপি যে খেলার আওয়াজ দিচ্ছে তা স্রেফ ফাঁকা আওয়াজ বলেও দাবি করেন। মদন মিত্র বলেন, আমি বারবার উত্তর ২৪ পরগনা জেলার এই হাবড়া কেন্দ্রে আসছি তার কারণ এই হাবড়া বিধানসভা আমাদের জেলার ক্যাপ্টেন জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্র। তাঁকে জেতাতে হবে। তাই বারবার এখানে আসছি। আপনারা আগে হাবড়া দখলে নেন, তারপর জেলার বাকি ৩২ টি আসন আমরা আপনাদের দেবো।

Post a Comment