রহস্যজনক অবস্থায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার - The News Lion

রহস্যজনক অবস্থায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার

 


দি নউজ লায়নঃ       রহস্যজনক অবস্থায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ ।  মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের ঝিনঝিনিপুকুর এলাকায়। এই ঘটনার খবর পেয়ে তদন্তে যায় সংশ্লিষ্ট থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত গৃহবধূর নাম কণিকা সরকার ভৌমিক (২০)। হবিবপুর থানার বুলবুলচন্ডীর ঝিনঝিনি পুকুর এলাকার বাসিন্দা  কনিকা সরকারের সাথে ছয় বছর আগে বিয়ে হয় ভাস্কর ভৌমিকের। 


 তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর কনিকার স্বামী ভাস্কর ভৌমিক নেশাগ্রস্ত হয়ে পড়ে। গত এক বছর ধরে ভাস্কর ভৌমিককে নেশা ছাড়ানোর জন্য মালদার নারায়নপুর এলাকায় একটি হোমে রাখা হয় চিকিৎসার জন্য। কনিকা সরকার পুরাতন মালদার ঘোষপাড়া এলাকায় বিক্রম প্রামাণিক নামে এক যুবকের সাথে ভালোবাসার সাথে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করে বলেন মৃতের আত্মীয়রা। এদিন সকালে শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই গৃহবধূ। এরপর পরিবারের লোকেরা ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পাই।


 খবর দেওয়া হয় হবিপুর থানার পুলিশকে। মৃত গৃহবধূর শ্বশুর অজিত ভৌমিক জানিয়েছেন,  কিছুদিন ধরে পুত্রবধূ কণিকার সরকার পুরাতন মালদা থানার নারায়নপুরের  এক যুবকের সাথে ফোনে তার আলাপ হয়। এই নিয়ে মাঝেমধ্যে পারিবারিক বিবাদ লেগে থাকত।সেই কারণেই হয়তো গলায় ফাঁস লেগে আত্মহত্যা করেছে বলে আমরা মনে করছি। আত্মঘাতী হওয়ার আগে পর্যন্ত ওই যুবকের সাথে ফোনে কথা হয়েছে এমনটাই পুলিশের কাছ থেকে আমরা জানতে পারি। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.