চাঁচোলে বাতিস্তম্ভ নষ্ট করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে - The News Lion

চাঁচোলে বাতিস্তম্ভ নষ্ট করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

 


দি নউজ লায়নঃ       চাচোল শহরে নতুন করে বসানো হয়েছিল আধুনিক সজ্জায় সজ্জিত বাতিস্তম্ভ। কিন্তু মঙ্গলবার সেটি উদ্বোধন করার আগেই ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে চাচোল বাজার এলাকায়। চাচোলের বিধায়ক তহবিলের টাকা থেকে এই পথবাতি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। 


কিন্তু তার আগে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে  চাচোল থানার বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের চাচোলের বিধায়ক আসিফ মেহেবুব। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাচোল ১  ব্লকের মতিহারপুর বাজার চত্বর আলোকিত করার জন্য এলাকার স্থানীয় বিধায়ক আসিফ মেহেবুবের উদ্যোগে বাজার চত্বরে একটি উচ্চ পথ বাতিস্তম্ভ নির্মাণ করা হয়। বিওপি প্রকল্প থেকে প্রায় দুই লক্ষ টাকা খরচ করে ওই বাতিস্তম্ভ নির্মাণ করা হয়। বাতি স্তম্ভের নিচে বসানো হয় একটি ফলক। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , এলাকারই কিছু  দুষ্কৃতীরা নতুন বাতিস্তভের ফলক ভাঙে এবং বাধা দিতে গেলে আমাদের চড়াও হয় বলে অভিযোগ। বিষয়টি বিধায়ক আসিফ মেহেবুবকে জানানো হয়।

চাচল থানার পুলিশ জানিয়েছে, বিধায়কের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.