মাথাভাঙা মহাকুমা হাসপাতালে তৈরি হচ্ছে নতুন ভ্যাট - The News Lion

মাথাভাঙা মহাকুমা হাসপাতালে তৈরি হচ্ছে নতুন ভ্যাট

 


দি নউজ লায়নঃ       একের পর এক পরিকাঠামোগত উন্নয়ন চলছে মাথাভাঙা মহাকুমার হাসপাতালে। মাথাভাঙা মহকুমা হাসপাতালের দৈনন্দিন চিকিৎসার বর্জ্য অপসারণের আগে মজুত রাখার জন্য তৈরি হচ্ছে নতুন ভ্যাট।  ৩ কক্ষবিশিষ্ট ভ‍্যাট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপার ডক্টর দেব দীপ ঘোষ। তিনি আরও বলেন, ‘আগে হাসপাতাল চত্বরে চিকিৎসা বর্জ্য মজুত রাখার জন্য এক কক্ষ বিশিষ্ট ভ্যাট ছিল। 


তাতে পর্যাপ্ত পরিসর না থাকায় সমস্যা হচ্ছিল।’ পাশপাশি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসা বর্জ্য ও অন্যান্য বর্জ্য মজুদ রাখার থেকে নিয়মিত অপসারণ হয় না বলে বারবার অভিযোগ উঠেছে। সেখান থেকে দূষণ ছড়াচ্ছে বলেও অনেকের অভিযোগ। তাই নতুন ভ্যাট তৈরি হলে সমস্যা কমবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।


মাথাভাঙা মহাকুমার হাসপাতাল এর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা মাথাভাঙ্গার বিধায়ক মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, ‘নতুন ভ্যাট চালু হলে দূষণ যেমন কমবে তেমনই সমস্যাও অনেকটা মিটবে। ভবিষ্যতে মাথাভাঙা মহাকুমার হাসপাতাল এ আরও বেশকিছু পরিকাঠামোগত উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.