থানার ওসির দুর্নীতির বিরুদ্ধে শাস্তি চেয়ে সোচ্চার তৃণমূলের সাধারণ সম্পাদক - The News Lion

থানার ওসির দুর্নীতির বিরুদ্ধে শাস্তি চেয়ে সোচ্চার তৃণমূলের সাধারণ সম্পাদক

 


দি নিউজ লায়নঃ    ভগবানগোলা থানার ওসি সুপ্রিয় মাঝির বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও দায়িত্ব পালনে অবহেলা করায় তীব্র প্রতিবাদ জানিয়ে খোদ শাসক দল তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক শাস্তি চেয়ে সোচ্চার হয়েছেন। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।বর্ষীয়ান ঐ তৃণমূল নেতা সাগীর হোসেন , সহ ব্লক তৃণমূল সভাপতি আফরোজ সরকার রাজেশ , যুব সভাপতি শেলিম শেখ ভুট্টো প্রমুখ সকলেই একসঙ্গে ওই পুলিশ কর্তার শাস্তির দাবিতে অনড় । 


অবশ্য এই বিষয়ে ঐ অভিযুক্ত থানার ওসি সুপ্রিয়া মাঝি কোন মন্তব্য করতে চাননি। এলাকা সূত্রে জানা যায়,ঘটনার সুত্র পাত বেশ কয়েক দিন থেকেই। একাধিক অভিযোগ রয়েছে থানার ওসির বিরুদ্ধে। সেক্ষেত্রে থানায় শাসক দলের নেতৃত্ব উপস্থিত হলেই থানার ওসি  সুপ্রিয় রঞ্জন মাঝি বিভিন্ন ভাবে হেনস্তা করেন তাদের , হুমকি দেন হাজত বাস কারানোর । সপ্তাহ খানেক আগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা কালের সদস্য তথা একটি উচ্চ বিদ্যালয়ের প্রক্তান প্রধান শিক্ষক সাগীর হোসেন কে নিদৃস্ট ফোন নম্বর থেকে ফোন করে বিভিন্ন ভাবে হুমকি এমনি তৃণমূল এবার আর ক্ষমতায় আসছে না জানিয়ে ফোন করে। এমনকি সাগীর সাহেব এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করলেও ওসি এই ঘটনায় কোনও পদক্ষেপ করেন নি বলে দাবি করা হয় ।


একই ভাবে, দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন সভায় দল বল নিয়ে যাত্রা শুরু করলে ওই ওসি ভগবানগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি তসলিমা বিবি কে ফোন করে অশ্রাব্য ভাষায় কথা বলেন, একই কাইদায় তাকেও জেলে পুরে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ । এই ব্যাপারে তসলিমা বিবি বলেন ,” এই প্রথম নয় এর আগেও ওসি আমাকে দু বার নানা ভাবে হেনস্তা করেছেন । তবে এবার বলার অযোগ্য ভাষায় গালি গালাজ করেছেন ।একজন মহিলা কে এই ভাবে কেউ হুমকি দিতে পারে আমার জানা নেই ।” একের পর এক দলীয় নেতৃত্ব কে এ ভাবে অপমানিত করার প্রতিবাদে সরব হয়েছে শাসক দলের নেতা কর্মীরা ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.