সরকারি স্কুলের শিক্ষকের রহস্যজনক মৃত্যু - The News Lion

সরকারি স্কুলের শিক্ষকের রহস্যজনক মৃত্যু

 


দি নিউজ লায়নঃ    সরকারি স্কুলের শিক্ষকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায়  ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের ঝাউ খোলা এলাকায়। মৃত ঐ প্রাথমিক স্কুলের শিক্ষকের নাম তন্ময় সরকার (৩৪)।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার দেহ পাঠায়। এলাকা সূত্রে জানা যায়, বছর কয়েক আগে ওই সরকারি স্কুলের শিক্ষকের বিয়ে হয়।


 সম্প্রতি নানান কারণে তাদের পারিবারিক অশান্তি চলছিল। তারপর এই ঘরের মধ্যে থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই শিক্ষকের দেহ উদ্ধার হয়। ঘটনায় মৃতের ভাই তাপস সরকার বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না দাদার স্ত্রী সহ আমরা সকলেই বাইরে ছিলাম। জানিনা এমন দুঃখজনক কান্ড কীভাবে ঘটল"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.