মা দুর্গার অপমান বাংলার মানুষ সহ্য করবে না, মমতা ভূঁইয়া - The News Lion

মা দুর্গার অপমান বাংলার মানুষ সহ্য করবে না, মমতা ভূঁইয়া

 


দি নিউজ লায়নঃ    মা দুর্গাকে অপমান করেছে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। উল্লেখ করা যায় যে শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ তার বক্তব্যে রাম ও দুর্গার প্রসঙ্গ তোলেন। তিনি বলেছেন ভগবান রাম রাজা ছিলেন। কেউ কেউ অবতার মানে তাকে। তার ১৪ পুরুষের পরিচয় মিলবে। কিন্তু দুর্গার ১৪ পুরুষের নাম মিলবে কি। বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্যের পরেই বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে ।বাংলার দুর্গোৎসব সারা বিশ্বের কাছে পরিচিত। বাংলা জুড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবছর দুর্গাপূজা আয়োজন করা হয়। ভারতবর্ষের মধ্যে অন্যতম হল বাংলার দুর্গা পুজো। 


বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মা দুর্গা কে নিয়ে যে মন্তব্য করেছেন।তার প্রতিবাদ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মমতা ভুঁইয়া,ছায়া দোলই, শিউলি সাহা, সেলিমা খাতুন, গীতা ভুঁইয়া, বিধায়ক শ্রীকান্ত মাহাতো,বিক্রম প্রধান সহ অন্যান্য বিধায়ক গণ।দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া বলেন বিজেপি বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে।মা দুর্গা কে অপমানের হাত থেকে রেহাই দেওয়া হচ্ছে না।যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গে বিশ্বকবির ছবি নিচে নামিয়ে দেয়। যে বিজেপি বাংলার মনীষীদের সম্মান দেয় না ,মা দুর্গাকে চূড়ান্ত অপমান করে। তাদের বাংলার মানুষ কোনদিনই সহ্য করবে না। বাংলার পবিত্র মাটিতে বসে দিলীপ ঘোষ আমাদের দেবী দুর্গা কে অপমান করেছেন। 


দেবী দুর্গা আমাদের মা, আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা।যারা হিন্দু ধর্মের রক্ষক ও সমর্থক বলে দাবি করেন তারা এখন দেবীদুর্গার অবমাননা করছেন ।বাংলা ও বাঙালির ভাবাবেগে আঘাত করেছেন দিলীপ ঘোষ। দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ পূজা। আর সেখানেই মা দুর্গা কে অপমান বাংলার কোন মানুষই মেনে নেবে না ।বাংলার মানুষ দিলীপ ঘোষের যোগ্য জবাব দেবে। আগামীদিনে মা দুর্গার অপমান নিয়ে তিনি আন্দোলনে নামার হুমকি দেন। সেই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির রাজ্য সভাপতি  যে ভাবে মা দুর্গা কে অপমান করেছেন তা গ্রামবাসীদের বোঝাবেন বলে তিনি জানান। 


তিনি বলেন এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে ।মা দুর্গার  অপমান নিয়ে বিধানসভা নির্বাচনের আগে কার্যত বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক তরজা শুরু  হয়ে গেল বলে রাজনৈতিক মহলের অনুমান। তাই দলীয় কর্মীদের নিয়ে শনিবার থেকেই রাস্তায় নেমে দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে  মানুষ কে রুখে দাঁড়ানোর জন্য আন্দোলন তিনি শুরু করে দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.