আজ কি আছে আপনার ভাগ্যে, জানতে দেখেনিন আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ
মেষ রাশি: যুবকরা সুযোগ পাবেন। বিবাদ থেকে দূরত্ব বজায় রাখুন। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। ব্যবসা বৃদ্ধি হবে। স্বাস্থ্য ভালো থাকবে। আনন্দে থাকবেন। ঋণের টাকা ফিরে পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। কাজ বেশি থাকবে। বিরোধী আপনার ক্ষতি করতে পারে। কোনও কাজ এড়িয়ে যাবেন না ও আলস্য ত্যাগ করুন।
বৃষ রাশি: ব্যবসা ও কর্মক্ষেত্রে সফলতা লাভ করা সম্ভব হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগ দেখা দিতে পারে। চিত্রশিল্পী ও ভাস্করদের জন্য শুভ দিন। দাম্পত্য ও প্রেমে অশুভ যোগের ফলে সমস্যা আসতে পারে। যাত্রাযোগ শুভ।
মিথুন রাশি: আর্থিক ও সম্পত্তিগত বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে বিরোধ বাড়বে। যাত্রাযোগ শুভ। দূরভ্রমণের যোগ। কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতি হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
কর্কট রাশি: ব্যবসা অথবা আপনার কাজের ক্ষেত্রে নতুন কর্ম পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। কোনো প্ররোচণায় পা না দেওয়াই ভালো। নিয়ম-কানুন নিয়ে কিছু ভোগান্তি হতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।
সিংহ রাশি: নিজস্ব পরিকল্পনায় ব্যবসায় বিশেষ সাফল্যের যোগ। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে আকস্মিক বাধা আসতে পারে। অর্থযোগ শুভ। কোনো পরিচিত ব্যক্তি প্রেমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। যাত্রাযোগ শুভ।
কন্যা রাশি: আয়ের নতুন উৎস পাবেন। সমস্ত কাজ দায়িত্বের সঙ্গে পূর্ণ করুন। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। আনন্দে থাকবেন। দিন ভালো কাটবে। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। স্থাবর সম্পত্তি কেনার কথা চিন্তাভাবনা করতে পারেন। লেনদেনের সময় সতর্কতা অবলম্বন করুন। ক্লান্তি অনুভব করবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
তুলা রাশি: সম্পত্তি রক্ষার জন্য আইনি প্রস্তুতি প্রয়োজন হতে পারে। কাজের মধ্যে আসা নানা সমস্যার ফলে মানসিক অবসাদ দেখা দিতে পারে। ভ্রমণযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে সতর্ক হয়ে পদক্ষেপ একান্তভাবে বাঞ্ছনীয়।
বৃশ্চিক রাশি: ছাত্র-ছাত্রীরা সাফল্য লাভ করবেন। আজ কাউকে ঋণ দেবেন না। জমি বা সঞ্চয় প্রকল্পে লগ্নি করতে পারেন। গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। দাম্পত্য জীবন আনন্দে কাটবে। ক্ষতির সম্ভাবনা রয়েছে। সাবধানে গাড়ি চালান। স্বাস্থ্য ভালো থাকবে। যাত্রার ফলে লাভ হবে। কর্মস্থলে সুসংবাদ পেতে পারেন।
ধনু রাশি: ব্যবসার নতুন পরিকল্পনায় ধাক্কা খেতে হতে পারে। তবে হতাশ হবেন না। দিনের মধ্যভাগ থেকে অর্থযোগ শুভ। পরিবারের বরিষ্ঠ মানুষদের প্রচেষ্টায় পারিবারিক পরিস্থিতির উন্নতি হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে কিছু কিছু বাধা দেখা যাচ্ছে।
মকর রাশি: রাশিচক্রে শুভযোগের ফলে সমৃদ্ধি আসবে। সৃষ্টিশীল...কাজে আনন্দ খুঁজে পাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রেম নিয়ে কিছুটা মানসিক চাপে থাকতে হতে পারে। যাত্রাযোগ শুভ।
কুম্ভ রাশি: কর্মক্ষেত্র বা ব্যবসায় কিছু সমস্যা থাকলেও তা সময়ের সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে মান-অভিমানের সমস্যা দেখা দিতে পারে। চাকরি ক্ষেত্রে উন্নতি ব্যাহত হতে পারে। যাত্রাযোগ মিশ্র।
মীন রাশি: ব্যবসায় লাভ হবে। বয়স্কদের যত্ন নিন। যাত্রায় যেতে পারেন। অচেনা ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়তে পারে। খাওয়া-দাওয়ার যত্ন নিন। শত্রু শান্ত থাকবে। অফিসে বড় দায়িত্ব পেতে পারেন। নতুন সুযোগ পাবেন। পড়ুয়ারা আনন্দে থাকবে। অপ্রয়োজনীয় কাজে ব্যয় হতে পারে। কথাবার্তার সময় নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন।

Post a Comment