উত্তরবঙ্গ উৎসবের শিল্পীদের হাতে মুখ্যমন্ত্রীর উপহার ২লক্ষ টাকা ও লাল পার ও সাদা সিল্কের শাড়ি ও পাঞ্জাবি তুলে দিলেন রবীন্দ্রনাথ ঘোষ - The News Lion

উত্তরবঙ্গ উৎসবের শিল্পীদের হাতে মুখ্যমন্ত্রীর উপহার ২লক্ষ টাকা ও লাল পার ও সাদা সিল্কের শাড়ি ও পাঞ্জাবি তুলে দিলেন রবীন্দ্রনাথ ঘোষ

 


দি নিউজ লায়নঃ     মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার শিল্পীদের হাতে তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার শিলিগুড়ি উত্তরকন্যায় উত্তরবঙ্গ উৎসবের নবম তম দিনে মুখ্যমন্ত্রীর পাঠানো ভেট তুলে নিলেন নৃত্য শিল্পীরা। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে  শিলিগুড়ির সাংস্কৃতিক মহল জাতীয়তাবাদী গান ও নৃত্যের মধ্য দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।


 ১০০জন নৃত্য শিল্পীদের জাতীয়তাবাদী গানে নৃত্য পরিবেশনায় মুগ্ধ করে মুখ্যমন্ত্রীকে। তিনি উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে নৃত্য শিল্পীদের প্রশংসা করে তাদের জন্য উপহার হিসেবে দুই লক্ষ টাকা ও সিল্কের শাড়ি দেওয়ার কথা জানান করেন। সেই মতই উত্তরবঙ্গ উৎসব শেষের আগেই এদিন ওই নৃত্য শিল্পীদের ডেকে  মুখ্যমন্ত্রীর উপহার হিসেবে মহিলাদের লাল পাড় সাদা গরদের শাড়ি  ও পুরুষদের পাঞ্জাবি পায়জামা তুলে দেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও দপ্তরিয় আধিকারিকেরা।


 নৃত্য শিল্পীরা জানান  আমারা হইহুল্লোড় করে সকলে শাড়ি নিজেরা পছন্দ করে বেছে নিয়েছি। এরকম প্রশাসনিক প্রধান হয়তো অনেক রাজ্যেয় নেই। শুধু উপহার নয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও মুখ্যমন্ত্রী শিল্পীদের কথা ভেবেছেন। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর কথামতো দু লক্ষ টাকা দপ্তর থেকে শিল্পীদের দেওয়া ব্যাংক একাউন্টে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.