কৃষক বিরোধী বিজেপিকে শিলাবতী নদীতে বিসর্জন দেওয়ার ডাক দিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু'নম্বর ব্লক এর অন্তর্গত ৮ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে মানিকদিপা তে দিল্লীতে যে কৃষক আন্দোলন চলছে তার সমর্থনে মিছিল ও পথসভার আয়োজন করা হয়।ওই পথ সভায় উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীকান্ত মাহাতো ও গড়বেতা বিধানসভার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী সহ উপস্থিত ছিলেন গড়বেতা দুই নম্বর ব্লকের সভাপতি ভাস্কর চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের নেতা কাশেম খান, সুদর্শন মন্ডল সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্বগণ। ওই সভায় শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো তার ভাষণে বলেন দিল্লিতে প্রচন্ড শীতের মধ্যেও হাজার হাজার কৃষক কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলন করছেন।
অথচ তাদের দিকে কেন্দ্রের বিজেপি সরকার নজর দেয়নি। কৃষকরা কৃষি বিল বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে সরাসরি কেন্দ্রকে জানিয়ে দিয়েছে। কিন্তু কেন্দ্র সরকার পুঁজিপতিদের হাতে সবকিছু তুলে দিয়েছে। তাই কৃষকদের দাবি মানছে না। তিনি বলেন বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন তাই বিজেপি নেতারা বাংলায় এসে কৃষকদের বাড়িতে খেয়ে কৃষকদের বন্ধু সাজার চেষ্টা করছে। তিনি বলেন গোটা দেশটাকে বিক্রি করে দিচ্ছে বিজেপি। তাই বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য তিনি ডাক দেন। সেই সঙ্গে তিনি বলেন জঙ্গলমহল জুড়ে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে আগামী দিনে অব্যাহত রাখতে হবে। জঙ্গলমহলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি সর্বস্তরের কর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান ।সেই সঙ্গে তিনি বলেন কৃষি বিল বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি গড়বেতা ,গোয়ালতোড় ও শালবনি এলাকার সমস্ত মানুষের কাছে আবেদন করে বলেন আগামী বিধানসভা নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে বিজেপিকে শিলাবতী নদীতে বিসর্জন দিবেন। কারণ বিজেপি সম্প্রদায়িক দল। যে দল ধর্ম নিয়ে রাজনীতি করে। যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। মিথ্যা প্রতিশ্রুতি দেয়। সেই বিজেপিকে বাংলা থেকে উৎখাত করতে হবে বাংলার উন্নয়নের কান্ডারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করতে হবে। যেভাবে বিজেপি বাংলার ঐতিহ্য নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে তিনি সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন আপনারা ভয় পাবেন না আপনাদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। উন্নয়নের জন্য কোন চিন্তা করতে হবে না। তিনি আপনাদের দুয়ারে উন্নয়ন পৌঁছে দেবেন। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে জঙ্গল মহল থেকেই বিজেপিকে তিনি উৎখাত করার ডাক দেন।

Post a Comment