ওজন কমাতে ডিম খাওয়ার ৫ কৌশল - The News Lion

ওজন কমাতে ডিম খাওয়ার ৫ কৌশল

 


দি নিউজ লায়নঃ

ডিমের স্যুপ

হাঁড়িতে জল বা চিকেন স্টক ফুটতে দিন। ডিম ফেটে নিয়ে সেই জলে আস্তে আস্তে ঢেলে দিন। ভালো করে নাড়ুন। কর্ণ স্যুপের মতন চেহারা হয়ে যাবে। চাইলে সামান্য কর্ণ ফ্লাওয়ার গুলে দিয়ে ঘন করে নিতে পারেন। লবণ, গোলমরিচ গুঁড়ো, সাদা সিরকা, সয়াসস ইত্যাদি যোগ করুন নিজের স্বাদ অনুযায়ী। 

জল পোচ
ডিম পোচ করে খেতে কোনও অসুবিধা নেই ঠিকই, কিন্তু সেটায় তেল ব্যবহার করা যাবে না একটুও। তেলের বদলে জলে ডিম পোচ করে নিন। একটি পাত্রে জল দিন, জল ফুটে উঠলে আঁচ একটু কমিয়ে দিন। এরপর একটি চামচ দিয়ে জলটা নেড়ে দিন, যেন জলের মাঝে একটু ঘূর্ণি ওঠে। আস্তে করে সেই ঘূর্ণির মাঝে ডিম ছেড়ে দিন। কিছুক্ষণের মাধ্যেই দেখবেন ডিমের বাইরের অংশটা সাদা হয়ে গেছে। ২/৩ মিনিট পর উঠিয়ে হালকা গোলমরিচ ও লবণ ছিটিয়ে নিন। কুসুম যত বেশি শক্ত খেতে চাইবেন, তত বেশি সময় জলে রাখবেন।


তেল ছাড়া অমলেট
ডিম যেভাবে অমলেট খেতে ভালোবাসেন, সেভাবেই কাঁচা লঙ্কা-পেঁয়াজ ও অন্যান্য মশলা দিয়ে ফেটে নিন। এবার একটা ননস্টিক কেক তৈরির প্যানে এই মিশ্রণ ঢেলে ওভেনে বেক করে নিন সেদ্ধ হওয়া পর্যন্ত। চাইলে মাইক্রোওয়েভেও দিতে পারেন। ব্যস, তৈরি হয়ে গেল আপনার তেল ছাড়া অমলেট! 


নরম সেদ্ধ
ডিমকে যদি খুব বেশি সেদ্ধ করা হয়, তাহলে এর পুষ্টি উপাদান কমতে থাকে। তাই সবটুকু পুষ্টি পেতে ডিম ‘সফট বয়েল’ খাওয়াই উত্তম। গরম জলে দেয়ার পর তিন থেকে সাত মিনিট পর্যন্ত ডিম সেদ্ধ করতে পারেন, ঢাকনা দিয়ে। এর চাইতে বেশি সেদ্ধ করা উচিৎ নয়।

বেক করা ডিম
ননস্টিক কাপ কেকের প্যান নিন। এতে প্রতি খোপে একটি করে ডিম দিন। সামান্য লবণ ও গোলমরিচ ছিটিয়ে দিন। ওভেনে ৪/৫ মিনিট বেক করে পরিবেশন করুন।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.