এবারের বসন্ত বরণ হোক বাসন্তী পোলাও দিয়ে
দি নিউজ লায়নঃ
উপকরণঃ
বাসমতি চাল ১ কাপ,
কাজু বাদাম ১/২ কাপ,
কিশমিশ ১/২ কাপ,
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ,
আদা কুচি ১ চা চামচ,
চিনি ১ টেবিল চামচ,
তেজপাতা ৪টি,
দারুচিনি ৩ টুকরা,
এলাচ ৪টি,
লবঙ্গ ৬টি,
ঘি ২ চা চামচ,
গরম মসলার গুঁড়ো ১ চা চামচ,
লবণ পরিমাণমতো।
প্রণালিঃ
চাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিন। এরপর আদা, লবণ, গরম মসলার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে এক ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা পর ওভেনে মিডিয়াম আঁচে একটি কড়াইয়ে ২ চা চামচ ঘি হালকা গরম করে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন আস্ত তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কিশমিশ ও কাজুবাদাম। এরপর এগুলোকে একটু হালকা করে ভেজে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন আগে থেকে মসলা মাখানো চাল। এবার সব উপকরণ ভালো করে ভেজে নিন। এর মধ্যে দিয়ে দিন ২ কাপ গরম জল। তারপর এর মধ্যে দিয়ে দিন এক টেবিল চামচ চিনি। ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দিয়ে অল্প আঁচে দমে রেখে পোলাও রান্না করে নিন। এবার নামিয়ে সুন্দর একটি পাত্রে ডেলে নিয়ে ওপরে বাদাম-কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন মজাদার বাসন্তী পোলাও।

Post a Comment