নবদ্বীপে তৃনমুলের বাংলার সংস্কৃতি বাঁচাও পদযাত্রা - The News Lion

নবদ্বীপে তৃনমুলের বাংলার সংস্কৃতি বাঁচাও পদযাত্রা

 


দি নিউজ লায়ন:   -আজ নবদ্বীপ পৌরসভার  ২১  নং ওয়ার্ড  তথা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আশ্রমের সামনে থেকে নবদ্বীপ শহর তৃনমুল কংগ্রেস "বাংলার সংস্কৃতি বাচাও পদযাত্রা" নামক এক সুবিশাল পদযাত্রা করে।

আজকের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা,  নবদ্বীপের বিধায়ক পুন্ডরিকাক্ষ সাহা, সহ নবদ্বীপ শহর তৃনমুল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বৃন্দ।


বিমান কৃষ্ণ সাহা জানান আজকের এই পদযাত্রা গোটা শহর পদক্ষিন করে, শহরের একদম দক্ষিণে ইদিল পুরে শেষ হবে।

তিনি জানান আজকের পদযাত্রা র মূল বিষয় বাংলার মনিষী গন আজ অপমানিত, বাংলার সংস্কৃতিকে আজ রক্ষা করতে হবে, এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার ও কেন্দ্রীয় সরকারের জন বীরোধি নিতির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে। 


এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় তৃনমুল দলত্যাগি নেতা, বিধায়ক দের উদ্দেশ্যে তিনি বলেন তারা কেউই তৃনমুলের ছিল না তাই তারা চলে গেছে,ও আগামী বিধান সভা নির্বাচনে তাদেরই জয় হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.