ভাঙড়ের বানতালা চর্মনগরীর মেগা লেদার ক্লাস্টার প্রকল্পের চারটি 'সিইটিপি'র শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
দি নিউজ লায়নঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভাঙড়ের বানতালা চর্মনগরীর মেগা লেদার ক্লাস্টার প্রকল্পের চারটি 'সিইটিপি'র শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের সঙ্গে সঙ্গে লেদার কম্পলেক্সে ফিতে কেটে সিইটিপি র কাজ শুরু করে দেন লেদার কম্পলেক্সের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ খান সহ শিল্পপ্রতিরা।শিল্পের উন্নতির স্বার্থে ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন হতেই উচ্ছ্বসিত লেদার কম্পলেক্সের শিল্প প্রতিরা। রাজ্য সরকারের এহেন উদ্যোগকে ধন্যবাদও জানিয়েছেন শিল্প প্রতি রেমশ কুমার জুনেজা থেকে ইমরান আহমেদ খান রা।
এর পাশাপাশি বানতালা চর্ম শিল্পে পরিকাঠামো গত উন্নয়নের জন্য ৫৫০ কোটি টাকা ব্যায়ে মেগা লেদার ক্লাস্টার তৈরি হচ্ছে বলে জানান লেদার কম্পলেক্সের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ খান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকার নতুন লগ্নিকারীদের স্বার্থে বানতলা চর্মনগরীর তে জোর কদমে তৈরি হয়েছে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা সিইটিপি মডিউল পাঁচ,ছয়, সাত এবং আট।১০৯ কোটি টাকা ব্যায়ে বৃহৎ এই ৪ টি ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হয়েছে।
সোমবার লেদার কম্পলেক্সে ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করে লেদার কম্পলেক্সের সভাপতি তথা শিল্প প্রতি রমেশ কুমার জুনেজা বলেন, বানতালায় নতুন করে ৩৫০ থেকে ৪০০ টি নতুন ট্যানারি তথা কারখানা গড়ে উঠবে।প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। এর পাশাপাশি লেদার কম্পলেক্সের সাধারণ সম্পাদক ইমরান আহমদে খান বলেন,লেদার কম্পলেক্সে মেগা লেদার ক্লাস্টারের পরিকাঠামোগত উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ৫৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন।১১০ একর জায়গার উপরে লেদার ক্লাস্টার তৈরি হচ্ছে।এর পাশাপাশি ফুটওয়ার পার্ক তৈরি হবে।তিনি আরও জানান, প্রচুর বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান ও হবে।

Post a Comment