উত্তরপাড়ায় বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হল
দি নিউজ লায়নঃ রবিবার উত্তরপাড়া তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূল যুব'র ডাকে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব এবং উত্তরপাড়ার সব কাউন্সিলর এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। মিছিল শুরু হয় সকাল সাড়ে দশটায় উত্তরপাড়া কলেজ মোড় থেকে, মিছিল শেষ হয় হিন্দমোটর ধরসা পেট্রোল পাম্পে।

Post a Comment