প্রায় পাঁচ ঘন্টা ফোয়াড়া মোড় অবরুদ্ধ করে চললো জেপি নাড্ডার রোড'শো - The News Lion

প্রায় পাঁচ ঘন্টা ফোয়াড়া মোড় অবরুদ্ধ করে চললো জেপি নাড্ডার রোড'শো

 


দি নিউজ লায়নঃ      প্রায় পাঁচ ঘন্টা মালদা শহরের গুরুত্বপূর্ণ এলাকা ফোয়াড়া মোড় অবরুদ্ধ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড'শো অনুষ্ঠিত হল।  চরম দূর্ভোগে পড়তে হলো সাধারণ মানুষকে । এমনকি আশেপাশের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়। পরিবর্তনের ডাক দিয়ে শনিবার মালদা শহরের ফোয়াড়া মোড় থেকে রবীন্দ্র মূর্তির পাদদেশে পর্যন্ত জেপি নাড্ডার রথযাত্রা আয়োজন করে জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্ব। 


 প্রায় এক কিলোমিটার রোড শো-এর জন্য এদিন সকাল দশটা থেকে কার্যত ফোয়াড়া মোড় দখল করে নেয় বিজেপির নেতারা । ফোয়াড়া মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে বিশাল মঞ্চ করা হয়েছিল। ছিল পুলিশের নিরাপত্তা । চারপাশে পুলিশি ব্যারিকেড দিয়ে সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা বিমানবন্দরে হেলিকপ্টারের নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি  নাড্ডা। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিমানবন্দরে আগে থেকে উপস্থিত ছিলেন জেলা ও রাজ্য নেতৃত্ব।


 বিমানবন্দর থেকে জেপি নাড্ডা সোজা চলে যান মালদা শহরের মাধবনগর এলাকার কেন্দ্র সরকারের কৃষি গবেষণা এবং বিজ্ঞান কেন্দ্র। সেখানে কৃষি বিজ্ঞানী এবং কৃষকদের সাথে কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখান থেকে চলে যান পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ডিসকমোড় এলাকার মাঠে। এখানেই মঞ্চ তৈরি করা হয়েছিল। এবং কৃষকদের সাথে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। দুপুরে কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজন সেরে দুপুর দেড়টা নাগাদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা  চলে আসেন মালদা শহরের থানা মোড় এলাকায়। সেখানেই শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে রোড শো করে জেপি নাড্ডা। 


 উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী , সংসদ খগেন মুর্মু, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন, জেলা সভাপতি গোবিন্দ মন্ডল। এদিন প্রায় এক কিলোমিটার রোড শোয়ে কখনো ফুল ছুঁড়ে, আবার কখনো হাত নাড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন , বাংলা থেকে তৃণমূল যাচ্ছে। এ রাজ্যে পদ্ম ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে। ২০০'র ওপর আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি , মালদা রোড শো এই কথাই বলছে। তৃণমূল সরকারের সমালোচনা করে জেপি নাড্ডা বলেন, প্রতিশ্রুতি মতো তৃণমূল সরকার মানুষের জন্য কাজ করে নি । কৃষকদের কথা ভাবে নি । কেন্দ্র সরকার একের পর এক প্রকল্প থেকে বঞ্চিত করেছে বাংলার মানুষদের।


এদিনের এই বিজেপির রোড শো নিয়ে কড়া সমালোচনা করেছে তৃণমূল দলের জেলার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি বলেন, আজকে যে গবেষণা কেন্দ্রে বিজেপির সর্বভারতীয় সভাপতি গিয়েছিলেন , এটার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৭০ একর জমি দিয়েছেন । আমি উদ্যানপালন দপ্তরের মন্ত্রী থাকাকালীন উদ্যোগ নিয়ে এই কৃষি গবেষণা কেন্দ্র মালদায় এনেছি। বিজেপি এতই অকৃতজ্ঞ যে একবারও মুখ্যমন্ত্রীর নাম উচ্চারণ করেন নি। আজকে শহরের ব্যস্ততম এলাকা পাঁচ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখলো। কত মানুষ সমস্যায় পড়লেন এর জবাব কে দিবে। তৃণমূলের জেলার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন , আসলে মিথ্যা কথা বলে আর মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি।  সেই কারণে বাংলার মানুষদের বিভাজনের রাজনীতির শুরু করেছে। মানুষ এর যোগ্য জবাব দিবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.