গোয়ালতোড় থানার নিমডাঙ্গা জঙ্গল থেকে এক কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৮ নম্বর অঞ্চলের অধীনে থাকা তথা গোয়ালতোড় থানার নিমডাঙ্গা জঙ্গলে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সমগ্র এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম স্বপন দুলে, বয়স আনুমানিক ৫২ বছর, তার বাড়ি গোয়াল তোড় থানার নিমডাঙ্গা এলাকায়।
ওই জঙ্গলে শুকনো পাতাকুড়াতে গিয়ে এলাকার কয়েক জন জঙ্গলের ভিতরে গাছে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।তারা গ্রামে এসে গ্রামবাসীদের বিষয় টি জানায়। গ্রামবাসীরা ফোন করে বিষয়টি গোয়ালতোড় থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালতোড় থানার পুলিশ।
পুলিশ ওই জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি কারনে ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। তিনি পেশায় কৃষক ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারেও এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেই সঙ্গে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment