একই রাতে ঝাড়গ্রাম শহরের চারটি বহুতল আবাসনে চুরির ঘটনা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ শনিবার রাতে ঝাড়গ্রাম শহরের চারটি ফ্লাটে চুরির ঘটনা ঘটে । রবিবার সকালে বিষয়টি জানাজানি হওয়ায় ঝাড়গ্রাম শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঝাড়গ্রাম শহরের নতুন ডিহি ও রঘুনাথপুর এলাকায় আবাসনে চুরির ঘটনা ঘটে।ওই ঘটনার ফলে ক্ষুব্ধ এলাকাবাসীরা । ওদের বক্তব্য এরকম চুরি যাওয়ার ঘটনা হামেশাই ঝাড়গ্রাম শহরে ঘটছে অথচ পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছেন না ।
ঝাড়গ্রাম শহরে রমরমিয়ে চলছে ব্রাউন সুগার এর ব্যবসা। টাকা-পয়সা না পাওয়ার ফলে এক শ্রেণীর যুবক নেশা করার জন্যই এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। পুলিশ প্রশাসন যদি কোন ব্যবস্থা না নেয় তাহলে এই চুরির ঘটনা আরো বাড়বে বলে দাবি এলাকাবাসীর।
শনিবার রাত্রে যে চুরি যাওয়ার ঘটনা ঘটেছে তাতে সে রকম কোনো ভারী সামগ্রিক চুরি হয়নি প্রত্যেকটি ফ্ল্যাটে ঢুকে দেখা যায় সব আলমারি শোকেস আলনা গুলো খোলা জিনিসপত্র এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে ওই সমস্ত জিনিস কিছুই চুরি হয়নি। যারাই চুরির ঘটনা ঘটিয়েছে তারা মূলত টাকা-পয়সা সোনাদানার খোজে এসেছিল বলে দাবি বাড়ি মালিক দের।তবে অভিযোগ পাওয়ার পর ঝাড়গ্রাম থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।তবে ওই ঘটনার ফলে ঝাড়গ্রাম শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


Post a Comment