কন্যাপুত্রের সমঅধিকারের দাবি তোলায় অত্যাচারিত বিবাহিত বোন
দি নিউজ লায়নঃ পারিবারিক জমি বিবাদের জেরে ঘর ছাড়া এক মহিলা ঘটনাটি শান্তিপুর 23 নম্বর ওয়ার্ডের শান্তিগড় কলোনি এলাকায়। অভিযোগ ওই মহিলা সোমা দত্ত তাঁর 15 বছর আগে বিবাহ হয়, এরপর শ্বশুরবাড়িতে পারিবারিক অশান্তির জেরে ওই মহিলা তার বাপের বাড়িতে চলে আসে। এরপর প্রায় 14 বছর বাবার বাড়িতে এক কন্যা সন্তান নিয়ে সে থাকে।
গত দুমাস ধরে তার দুই ভাই হঠাৎই ওই মহিলার সাথে মানসিক ও শারীরিক অত্যাচার করে। ওই মহিলা সোমা দত্ত জানান, আমি 14 বছর ধরে বাপের বাড়িতে রয়েছি আমার বাবা মৃত্যুকালে এর আগেই আমাকে এই বাড়িতেই থাকতে বলে যান। গত দুমাস আগে ভাইদের কাছে 4 কাঠা জমির ভাগ চাওয়াতে তারা আমার সাথে মানসিক ও শারীরিক অত্যাচার করে। আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়, আমার মা মায়া রানী হালদার আমার পক্ষে কথা বলার জন্য মাকে আমার সাথে মিশতে দেন না।
এর আগেও এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। আমি দাবী করছি বাবার সম্পত্তির ভাগ মেয়ে হিসেবে আমারও আছে সেই দাবি করাতেই ভাইয়েরা আমার উপর অত্যাচার চালাচ্ছে সেই কারণেই আজ আমি ঘর ছাড়া। রবিবার এই সমস্ত ঘটনায় আরো একবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় এছাড়াও আরও একটি লিখিত অভিযোগ দায়ের করি।

Post a Comment